জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

শ্রমিক সর্দারকে আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ,আটক ১

ছবি: প্রতিনিধি

নওগাঁর বদলগাছীতে পাখি নামে এক শ্রমিক সর্দারের শরীরে পেট্রোলসদৃশ তরল পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে তাঁর শরীরের বিভিন্ন অংশ পুড়ে গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (২২ আগস্ট) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার কোলা ইউনিয়নের মধ্যপুখুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত পাখি উপজেলার কয়াভবানীপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে। তিনি কোলা ইউনিয়নে শ্রমিক সর্দার হিসেবে কাজ করেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে পাখি তাঁর সহযোগী রবিউলকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বদলগাছী বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে আধাইপুর ইউনিয়নের বিষ্ণুপুর ব্রিজ এলাকায় আসাদুজ্জামান টুটুল (৫৬) তাঁদের মোটরসাইকেলে ওঠেন। পরে মধ্যপুখুরিয়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের তেল শেষ হয়ে যায়। এ সময় পাখির সঙ্গে টুটুলের কথাকাটাকাটি হয়।

একপর্যায়ে টুটুল পলিথিনে মোড়ানো পেট্রোলসদৃশ তরল পদার্থ পাখির শরীরে ঢেলে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ করা হয়েছে। এতে পাখির শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। গুরুতর অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

এদিকে ঘটনার পর টুটুল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা ধাওয়া করে তাঁকে আটক করেন। পরে তাঁকে বদলগাছী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। আটক আসাদুজ্জামান টুটুল উপজেলার কয়াভবানীপুর গ্রামের মৃত আফতাব মন্ডলের ছেলে।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন বলেন, অভিযোগের ঘটনায় আসাদুজ্জামান টুটুলকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াধীন রয়েছে। এর আগে মাদকসহ টুটুলকে গ্রেপ্তার করে মাদক মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছিল বলেও জানান তিনি। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

শ্রমিক সর্দারকে আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ,আটক ১

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত