জয়পুরহাট    শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

আর্কাইভ দেখুন

হাকিমপুরে পুলিশের অভিযানে ১১ আসামি গ্রেপ্তার

হাকিমপুরে পুলিশের অভিযানে ১১ আসামি গ্রেপ্তার

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে পুলিশের পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত ছয়জন, নিয়মিত মামলার একজন এবং মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত চার মাদকসেবীসহ মোট ১১ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।শনিবার (৭ নভেম্বর) বিকেলে তাদের গ্রেপ্তারের পর যথাযথ পুলিশি পাহারায় দিনাজপুর বিজ্ঞ আদালত ও জেলা কারাগারে পাঠানো হয়েছে।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, লোহাচড়া গ্রামের মো. ময়নুল ইসলাম (৩১), দক্ষিণ বাসুদেবপুর মহিলা কলেজ এলাকার মো. সাইফুল ইসলাম, ধরন্দা ফকিরপাড়া এলাকার মো. মিন্টু রহমান, দক্ষিণ বাসুদেবপুর এলাকার মো. তৌহিদুল ইসলাম (৪৫), ধরন্দা ফকিরপাড়া এলাকার মো. রাসেল মোল্লা (৩১) ও মো. সজল খন্দকার (২৭)। এ ছাড়া কাশিয়াডাঙ্গা গ্রামের মো. মক্তিয়ার হোসেন (৪৫) নিয়মিত মামলার এজাহারনামীয় আসামি হিসেবে গ্রেপ্তার হন।অন্যদিকে, মোবাইল কোর্টের পৃথক মামলায় সাজাপ্রাপ্ত চারজন হলেন, নন্দিপুর গ্রামের মো. শাহাদৎ ইসলাম (২৯), চকচকা গ্রামের মো. জুয়েল রানা (২৭), মাঠপাড়া গ্রামের মো. ছানোয়ার হোসেন (৩৬) ও ধরন্দা গ্রামের মো. সাজু ইসলাম (৩৬)।হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম জানান, পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি, নিয়মিত মামলার আসামি এবং মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত মাদকসেবীদের গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালত ও জেলা কারাগারে পাঠানো হয়েছে।পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে ছয়জন বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত, একজন নিয়মিত মামলার আসামি এবং চারজন মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত মাদকসেবী।


পত্নীতলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

পত্নীতলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নওগাঁর পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিফাত আরা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এ.জেড.এম. নাহিদ হোসেন, উপজেলা প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশীষ কুমার দেবনাথ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহমুদা পারভীন, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নিয়ামুল হক, উপজেলা বিএনপির সভাপতি মো. মোকসেদুল হক, সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল ফারুক, পৌর বিএনপির সভাপতি মো. মামুন হোসেন, বীর মুক্তিযোদ্ধা কাজী আকতার হোসেন এবং নজিপুর প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক মো. ফরহাদ হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


ইবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নানা কর্মসূচি

ইবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নানা কর্মসূচি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ( ইবি) র‍্যালিসহ নানান কর্মসূচি পালিত হয়।উক্ত আয়োজন উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ. কে. এম. মতিনুর রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন, ট্রেজারার অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আতিকুর রহমান এবং  বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি, হলসমূহের প্রভোস্ট ও হাউজ টিউটর, শিক্ষক,কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরাও।সকাল ১০টায়  পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন উপাচার্য অধ্যাপক ড. এ. কে. এম. মতিনুর রহমান এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন।এরপর সকাল ১০টা ৩০ মিনিটে প্রশাসন ভবন চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের  হয় এবং র‍্যালিটি ক্যামপাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে,বাংলাদেশের স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) কর্তৃক স্থাপিত বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরস্থল শেষ হয় এবং ভিত্তিপ্রস্তরে পুষ্পমাল্য অর্পণ করা হয়।এসময় উপাচার্য বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে ইবি প্রতিষ্ঠা করেছিলেন, সেই মূল লক্ষ্য ও আদর্শে বিশ্ববিদ্যালয়কে পুনঃপ্রতিষ্ঠিত করতে কাজ চলছে । তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের অতীতের ক্ষতিগ্রস্ত অবস্থা থেকে উত্তরণে প্রশাসনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করা, যুগোপযোগী শিক্ষাক্রম প্রণয়ন এবং দক্ষ, অভিজ্ঞ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।তিনি আরো উল্লেখ করেন, দেশ, জাতি ও বিশ্ববিদ্যালয়কে নতুনভাবে পুনর্গঠনে শিক্ষার্থীদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি সমৃদ্ধ ও আদর্শিক বিশ্ববিদ্যালয় গড়ে তুলতেশিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। এছাড়াও তিনি আরো বলেন,জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের পাশাপাশি আহত ও পঙ্গুত্ববরণকারীদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে বিগত সময়ে জুলুম, নির্যাতন ও গুমের শিকার ব্যক্তিদের এবং মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে আত্মত্যাগকারী সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন। দিবসটি যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয় দিবসটি।


পাবনায় পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমাদাবীর চেক হস্তান্তর

পাবনায় পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমাদাবীর চেক হস্তান্তর

পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএসসি’র  পাবনা অঞ্চলের ৩ কোটি ১৮ লক্ষ ২৩ হাজার টাকার বীমাদাবীর চেক হস্তান্তর ও উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৭ নভেম্বর)  সকালে পাবনায় পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএসসি’র  নিজস্ব ভবনে এ ব্যবসা উন্নয়ন সভা ও বীমাদাবীর চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়।পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসির  আল আমিন বীমা প্রকল্পের প্রকল্প ইনচার্জ শফিকুল ইসলামের  সভাপতিত্বে মেয়াদ উত্তীর্ণ বীমাদাবীর চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পপুলার লাইফ পিএসসি’র  ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্য নির্বাহী সদস্য  বি এম ইউসুফ আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএসসি’র  অতিরিক্ত  ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, জনপ্রিয় বীমা প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন মহসিন, আল আমিন বীমা প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক মোখলেসুর রহমান, আল আমিন বীমা প্রকল্পের প্রকল্প ইনচার্জ  উর্ধ্বতন মহাব্যবস্থাপক তানভীর আল আজাদ নাঈম প্রমুখ।ব্যবসা উন্নয়ন সভা শেষে মেয়াদ উত্তীর্ণ বীমা গ্রাহকের হাতে বীমাদাবীর ৩ কোটি ১৮ লক্ষ ২৩ হাজার টাকার চেক হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্য নির্বাহী সদস্য  বি এম ইউসুফ আলী। 


নিয়ামতপুর উপজেলা মডেল প্রেসক্লাবের দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

নিয়ামতপুর উপজেলা মডেল প্রেসক্লাবের দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

নওগাঁর নিয়ামতপুর উপজেলা মডেল প্রেসক্লাবের দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় অনুষ্ঠিত কাউন্সিলে ভোটের মাধ্যমে সভাপতি পদে পুনরায় নির্বাচিত হয়েছেন মোঃ আব্দুল আজিজ শেখ। সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোঃ আইনুল।কাউন্সিলে সভাপতি পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটগ্রহণ শেষে মোঃ আব্দুল আজিজ শেখ নির্বাচিত হন। অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় মোঃ আইনুলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।উল্লেখ্য, মোঃ আব্দুল আজিজ শেখ এর আগেও নিয়ামতপুর উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেছেন। দ্বিবার্ষিক কাউন্সিলে পুনরায় ভোটের মাধ্যমে নির্বাচিত হওয়ায় তিনি আবারও সংগঠনটির নেতৃত্বে আসেন।নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন জানিয়েছেন প্রেসক্লাবের সদস্যরা। নিয়ামতপুর উপজেলা মডেল প্রেসক্লাব ১৫ জন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে । মো: আব্দুল আজিজ শেখ সভাপতি দৈনিক জাতীয় বর্তমান পত্রিকাও দৈনিক আজকের  সংগ্রাম পত্রিকা,মোঃ আইনুল হক সাধারণ সম্পাদক.সহ: সভাপতি জুলিয়াস হোসেন টুটুল,দৈনিক দেশ চ্যানেল পত্রিকা,মো:শফিকুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক,বাংলা এবং এমন রেডিও.নুরনবী হাসান সাংগঠনিক সম্পাদক,দৈনিক জাতীয় অভয়নগর পত্রিকা ও দৈনিক দেশ চিত্র. জাহাঙ্গীর আলম কোষাধ্যক্ষ.আবু তালেব  প্রচার সম্পাদক দৈনিক জাতীয় বসুন্ধরা পত্রিকা, সিরাজুল ইসলাম কার্য নির্বাহী সদস্য দৈনিক জাতীয় ভোরের ডাক ও দৈনিক রাজ বার্তা পত্রিকা. জাহাঙ্গীর আলম দৈনিক গণতদন্ত, সনজিৎ দাস  দৈনিক প্রিয় বার্তা ২৪,সেলিম রেজা কার্য নির্বাহী সদস্য দৈনিক জাতীয় উওর কোণ,আকতারুজ্জামান সদস্য দেশ প্রতিদিন পত্রিকা. জয়নাল হক সদস্য ডেইলি স্মার্ট পত্রিকা.মোজাম্মেল  হক সদস্য দৈনিক দেশ প্রতিদিন রাজবার্তা স্থানীয়,মেহেদী হাসান সদস্য রাজশাহী নিউজ ২৪,মিথুন সদস্য প্রমুখ। সদস্যরা  তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও ঐক্য প্রতিষ্ঠায় প্রেসক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আশুলিয়ায় শ্রমিকদের হামলায় সাংবাদিক আহত,মোবাইল ছিনতাই ও ক্যামেরা ভাঙচুর

আশুলিয়ায় শ্রমিকদের হামলায় সাংবাদিক আহত,মোবাইল ছিনতাই ও ক্যামেরা ভাঙচুর

ঢাকার আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় অটোরিকশাচালক ও এক নারীকে মারধরের ঘটনার তথ্য সংগ্রহ করতে গিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজে নিয়োজিত শ্রমিকদের হামলার শিকার হয়েছেন দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার সাংবাদিক মোঃ সোহেল রানা। এ সময় তাকে ইট ও লোহার রড দিয়ে পিটিয়ে আহত করা, ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া, ক্যামেরা ভাঙচুর এবং সঙ্গে থাকা ব্যাগ ছিঁড়ে মালামাল তছনছ করার অভিযোগ উঠেছে।রোববার (৮ নভেম্বর) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত সাংবাদিককে উদ্ধার করে ধামরাই সরকারি মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তিনি চিকিৎসা গ্রহণ শেষে মেডিক্যাল সার্টিফিকেট সংগ্রহ করেন এবং এ ঘটনায় আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, ঘটনার সময় আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজে নিয়োজিত কয়েকজন শ্রমিক প্রথমে এক অটোরিকশাচালককে মারধর করেন। এ সময় এক নারী বাধা দিতে গেলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।এ ঘটনার কারণ জানতে এবং পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে তথ্য সংগ্রহ করতে ঘটনাস্থলে যান সাংবাদিক মোঃ সোহেল রানা। অভিযোগ রয়েছে, এ সময় সেখানে উপস্থিত নির্মাণশ্রমিকদের কয়েকজন তার ওপর চড়াও হন। একপর্যায়ে তাকে ইট ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়।সাংবাদিক সোহেল রানার দাবি, হামলাকারীরা তার হাত ও মাথায় লোহার রড দিয়ে আঘাত করেন। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয় এবং পেশাগত কাজে ব্যবহৃত ক্যামেরা ভাঙচুর করা হয়। পাশাপাশি কাঁধে থাকা ব্যাগ ছিঁড়ে ভেতরের জিনিসপত্র তছনছ করা হয়।পরে স্থানীয়দের সহায়তায় আহত অবস্থায় তাকে উদ্ধার করে ধামরাই সরকারি মেডিক্যাল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা নেওয়ার পর তিনি ঘটনার বিষয়ে প্রয়োজনীয় মেডিক্যাল সার্টিফিকেট সংগ্রহ করেন।এদিকে, ঘটনার পর সাংবাদিক সোহেল রানা আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে হামলা, মারধর, মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া ও ক্যামেরা ভাঙচুরের বিষয়গুলো উল্লেখ করেছেন বলে জানা গেছে।ঘটনাটি ঘিরে স্থানীয় সাংবাদিকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। পেশাগত দায়িত্ব পালনকালে একজন সাংবাদিকের ওপর হামলা এবং সংবাদ সংগ্রহের সরঞ্জাম নষ্ট ও ব্যক্তিগত মালামাল ছিনিয়ে নেওয়ার অভিযোগকে গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তার জন্য উদ্বেগজনক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।সাংবাদিক সোহেল রানার ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা, ছিনিয়ে নেওয়া মোবাইল ফোন উদ্ধার এবং ক্ষতিগ্রস্ত ক্যামেরার ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।একই সঙ্গে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।


পোরশায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

পোরশায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

নওগাঁর পোরশায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।৭ নভেম্বর শনিবার বেলা ১১ টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ (পোরশা-সাপাহার-নিয়ামতপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন থানা ইনচার্জ জিয়াউর রহমান এবংউপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম, সদস্য আলহাজ্ব তৌফিকুর রহমান শাহ, সহ-সভাপতি মোতার হোসেন শাহ, যুবদলের ইকবাল হাসান শাহ, রাকিব, জব্বার ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে দিবসটির তাৎপর্য ও ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে আলোচনা করা হয়। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিভিন্ন পরিবেশনা দেশাত্মবোধক গান উপস্থাপন করে। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।অনুষ্ঠানে বক্তারা জাতীয় ঐক্য, দেশপ্রেম ও গণতান্ত্রিক চেতনা সমুন্নত রাখার ওপর গুরুত্বারোপ করেন।


বারহাট্টায় ১৩ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

বারহাট্টায় ১৩ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

নেত্রকোণার বারহাট্টা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ মানিক মিয়া (৩৮), পিতা- মোঃ বজলু মিয়া,  নৈহাটি, থানা- বারহাট্টা, জেলা- নেত্রকোণা।বারহাট্টা থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বারহাট্টা থানা পুলিশের একটি চৌকস দল শুক্রবার অভিযান চালিয়ে তাকে নিজ এলাকা থেকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশি করে ১৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।এ বিষয়ে বারহাট্টা থানার মোঃ শফিকুজ্জামান পুলিশ পরিদর্শক (তদন্ত) জানান, গ্রেফতারকৃত মানিক মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে বারহাট্টা থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


জয়পুরহাট হাউজিং এস্টেটের ১৫ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন

জয়পুরহাট হাউজিং এস্টেটের ১৫ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন

জয়পুরহাটে প্লট-ফ্ল্যাট মালিক সমিতি (পিএফএমএস), হাউজিং এস্টেটের ১৫ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে রায়হান মনুকে সভাপতি এবং কৃষিবিদ মো. আব্দুল হান্নানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।শনিবার (৭ নভেম্বর ২০২৬) জয়পুরহাট হাউজিং এস্টেটে অনুষ্ঠিত এক সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য এ কমিটি গঠন করা হয়।নবগঠিত এ কমিটি হাউজিং এস্টেটের সার্বিক উন্নয়ন, আবাসিক এলাকার নিরাপত্তা, পরিচ্ছন্নতা ও পরিবেশের মানোন্নয়ন, নাগরিক সুযোগ-সুবিধা সম্প্রসারণ এবং প্লট ও ফ্ল্যাট মালিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতি জোরদারে কাজ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।কমিটি গঠন উপলক্ষে উপস্থিত সদস্যরা নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানান। একই সঙ্গে হাউজিং এস্টেটকে একটি নিরাপদ, পরিচ্ছন্ন, আধুনিক ও বসবাসের উপযোগী আবাসিক এলাকা হিসেবে গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।কমিটি গঠন সভায় উপস্থিত ছিলেন এএইচএম ওবায়েদুর রহমান সুইট (ভিপি সুইট), অ্যাডভোকেট মো. মিজানুর রহমান সওদাগর, অ্যাডভোকেট বদরুল ইসলাম (হোদা), ডা. মো. জাফর ইমাম, ডা. মো. আব্দুল ওয়াহাব, মো. হেলাল, মো. আলী আজম, মো. গোলাম রব্বানী, গোলাম মওলা, জয় রায়হান, আব্দুল কুদ্দুস, মো. রফিকুল ইসলাম, মো. মনিরুজ্জামান, মো. গাওসুল আজম ও মো. আরিফুর রহমানসহ অনেকে।


ডিমশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস পালিত

ডিমশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস পালিত

৭ই নভেম্বর ঐতিহাসিক ‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ডিমশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।​বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. ইব্রাহিম আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো. বেলাল হোসেন।​এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য হারুন অর রশিদ এবং বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।​অনুষ্ঠানের শুরুতে ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা শিক্ষার্থীদের মাঝে দিবসের ইতিহাস ও এর গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন। আলোচনা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


সান্তাহারে পুলিশের মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

সান্তাহারে পুলিশের মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সুজন হোসেন (২২) ও সিয়াম হোসেন (২৫) নামে দুইজনকে গ্রেপ্তার করেছে শহর ফাঁড়ির পুলিশ।সান্তাহার পুলিশ ফাঁড়ির সুত্রে  জানা যায়, সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামরুজ্জামানের নেতৃত্বে গত শুক্রবার রাতে মাদক বিরোধী অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেপ্তারকৃত সুজন হোসেনের কাছ থেকে ১৫ পিস এবং সিয়াম হোসেনের কাছ থেকে ১৫ পিসসহ মোট ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত সুজন হোসেন নওগাঁ জেলার এনায়েতপুর মধ্যপাড়ার জামাল হোসেনের ছেলে ও সিয়াম হোসেন একই এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। এ বিষয়ে সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামরুজ্জামান বলেন, মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদকদ্রব্য আইনের মামলা দায়ের পর শনিবার সকালে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।


কাহারোলে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কাহারোলে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

দিনাজপুরের কাহারোলে যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, দেশাত্মবোধক সংগীত পরিবেশন, পুরস্কার বিতরণী ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।শনিবার (৭ নভেম্বর) বিকেলে কাহারোল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকলেদা খাতুন মীম।আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ আবু সরফরাজ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মোস্তাফিজুর রহমান, কাহারোল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শ্যামল কুমার বর্মন এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ এম কে জিন্নাত আলীসহ অন্যান্য অতিথিবৃন্দ।এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে দেশাত্মবোধক সংগীত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকলেদা খাতুন মীম।পরে উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। আনন্দঘন পরিবেশে আয়োজিত এসব কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।


পাঁচবিবিতে ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

পাঁচবিবিতে ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

‎মাদক মুক্ত ও যুব সমাজ গড়তে ও ক্রীড়াঙ্গনে উদ্বুদ্ধ করতে জয়পুরহাটের পাঁচবিবিতে জনকল্যাণ ক্লাবের উদ্যোগে দানেজপুর প্রিমিয়ার লীগ-সিক্স এ সাইট ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।‎আজ (৭ই নভেম্বর) শনিবার সকাল ১০ টায় পাঁচবিবি ডিগ্রী কলেজ মাঠে দিনব্যাপী এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।‎ ৫ ওভারের এই শর্ট পিস টুর্নামেন্টে জয়পুরহাট, পাঁচবিবি ও হিলি উপজেলার মোট ৮টি দল অংশগ্রহণ করে।‎ টুর্নামেন্টে আব্দুর রাজ্জাক লালনের সুন্দর ধারাভাষ্যে ফাইনালে যে দুটি দল পরস্পর মোকাবেলা করে তারা হলো,জয়পুরহাট সুপার জয়ান্ট বনাম ফরেস্ট ক্রিকেট একাডেমী জয়পুরহাট।‎এতে ১৪ রানের ব্যবধানে ফরেস্ট ক্রিকেট একাডেমী জয়পুরহাটকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে জয়পুরহাট সুপার জয়ান্ট।‎বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজন কমিটির সভাপতি ৯ নং ওয়ার্ড বিএনপি'র সাবেক প্রচার সম্পাদক কাওসার মন্ডল লিটু।‎বক্তব্য প্রধান অতিথি মেয়র প্রার্থী শামীম হোসেন মন্ডল বলেন,বর্তমান সময়ে অনেক তরুণ মাদক, মোবাইল গেম ও বিভিন্ন ক্ষতিকর আসক্তির দিকে ঝুঁকে পড়ছে। এ অবস্থা থেকে যুব সমাজকে রক্ষা করতে হলে খেলাধুলার বিকল্প নেই। একমাত্র খেলাধুলায় পারে যুবসমাজের শারীরিক ও মানসিক বিকাশ ঘটাতে এবং মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে। তাই প্রতিটি এলাকায় এরকম ক্রীড়ার আয়োজন করুন। আমি আপনাদের পাশে আছি। আমার ব্যক্তিগত পক্ষ থেকে সব রকম সহযোগিতা অব্যাহত থাকবে।‎বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর আড়ৎদার সমিতির সহ-সম্পাদক মোঃ রুমেল মন্ডল ও উপজেলা স্বেচ্ছাসেবক মহিলা দলের সভাপতি শ্রীমতি অনিতা রানী রায় সহ স্থানীয় ক্রীড়াপ্রেমী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।‎সম্পূর্ণ টুর্নামেন্টটি পরিচালনা করেন,আয়োজক কমিটির সদস্য রেজাউল করিম কলম আব্দুল মুকিম সরকার, বায়জিদ হোসেন ও লিটু।‎শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ও রানার্স আপ ট্রফি এবং পুরস্কার হিসেবে প্রাইজ মানি (চ্যাম্পিয়ন ১৫ হাজার ও রানার্স আপ ১০ হাজার) তুলে দেন প্রধান অতিথি।


গ্রাম নিরাপদ, সুরক্ষিত জনপদ গড়তে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

গ্রাম নিরাপদ, সুরক্ষিত জনপদ গড়তে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার দেশের প্রতিটি গ্রাম ও ইউনিয়ন পরিষদ নিরাপদ রাখতে কাজ করছে। গ্রামীণ জনপদ নিরাপদ থাকলে বাংলাদেশও নিরাপদ থাকবে। আর তৃণমূল মানুষের শান্তি ও নিরাপত্তা রক্ষায় গ্রাম পুলিশের ভূমিকা অনেক বেশি।তিনি বলেন, স্থানীয় পর্যায়ে কোথায় অপরাধ সংঘটিত হচ্ছে, কোথায় অপরাধের আশঙ্কা রয়েছে, এসব বিষয়ে গ্রাম পুলিশ আগেভাগে তথ্য সংগ্রহ করে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে পারে।ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত গ্রাম পুলিশদের মহাসমাবেশে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।এর আগে সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে আজ শনিবার বেলা পৌনে ১২ টার দিকে তেজগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে যোগ দেন তিনি।সমাবেশস্থলে প্রবেশ করেই সারাদেশ থেকে আসা গ্রাম পুলিশ সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করতে করতে মূল মঞ্চে ওঠেন প্রধানমন্ত্রী। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।মহাসমাবেশে গ্রাম পুলিশ সদস্যদের বেতন বাড়ানোর ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, এখন থেকে একজন গ্রাম পুলিশ সদস্য মাসিক ১০ হাজার ৫০০ টাকা এবং গ্রাম পুলিশের প্রধান ১১ হাজার টাকা বেতন পাবেন। পাশাপাশি প্রত্যেক সদস্যকে প্রতি মাসে ১৫০ টাকা করে মোবাইল বিল দেবে সরকার। নতুন এ সিদ্ধান্ত আজ শনিবার থেকেই কার্যকর হবে।প্রধানমন্ত্রী বলেন, গ্রাম পুলিশ সদস্যদের অবসরকালীন আনুতোষিক ভাতা ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা এবং গ্রাম পুলিশ প্রধানের ক্ষেত্রে ৮০ হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাখ টাকা করা হয়েছে।তিনি বলেন, গ্রাম পুলিশ সদস্যদের যোগাযোগের সুবিধার্থে মোবাইল ফোন খরচ বাবদ ১৫০ টাকা মাসে দেওয়া হবে। পাশাপাশি থানায় যাতায়াত ভাতাও বাড়ানো হয়েছে। বর্তমানে গ্রাম পুলিশ সদস্যরা প্রতি সপ্তাহে ৩০০ টাকা যাতায়াত ভাতা পান। নতুন সিদ্ধান্ত অনুযায়ী তা বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে। গ্রাম পুলিশ প্রধানদের ক্ষেত্রে এ ভাতা ৩০০ টাকা থেকে বাড়িয়ে ৬০০ টাকা করা হয়েছে।সরকার প্রধান বলেন, শুধু পদবি পরিবর্তন নয়, গ্রাম পুলিশের আর্থিক ও পেশাগত মর্যাদা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। আগে মহল্লাদার ও দফাদার হিসেবে পরিচিতদের এখন থেকে যথাক্রমে গ্রাম পুলিশ সদস্য ও গ্রাম পুলিশ প্রধান হিসেবে পরিচিত করা হবে।প্রতিটি ইউনিয়নে দুজন করে নতুন নারী গ্রাম পুলিশ নিয়োগের ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে নারী গ্রাম পুলিশের মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করা হবে।গ্রাম পুলিশের কাজের স্বীকৃতি হিসেবে প্রতিটি ইউনিয়নের একটি দীর্ঘ সড়ক গ্রাম পুলিশের নামে নামকরণের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ওই সড়কের দুই পাশে গাছ লাগানো হবে। গাছ বিক্রি করে প্রাপ্ত অর্থ সংশ্লিষ্ট ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে বিতরণ করা হবে।এছাড়া গ্রাম পুলিশ সদস্যদের পাঁচ বছর পরপর সাইকেল দেওয়ার পরিবর্তে তিন থেকে সাড়ে তিন বছর পরপর নতুন সাইকেল দেওয়ার ব্যবস্থা করতে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে নির্দেশনা দেন।গ্রামীণ জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে গ্রাম পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, একটি নিরাপদ ইউনিয়ন গড়ে তুলতে কার্যকর স্থানীয় প্রশাসন, দায়িত্বশীল গ্রাম পুলিশ এবং সচেতন জনগণের সমন্বিত ভূমিকা প্রয়োজন। প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, ঘূর্ণিঝড় ও অগ্নিকাণ্ডসহ জরুরি পরিস্থিতিতে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার নির্দেশনা দেন তিনি।প্রধানমন্ত্রী বলেন, শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমের মাধ্যমে সামাজিক পরিস্থিতির উন্নয়ন সম্ভব নয়। এর পাশাপাশি ধর্মীয়, সামাজিক ও পারিবারিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও সহমর্মিতা বাড়াতে হবে। সামাজিক মূল্যবোধ পুনঃপ্রতিষ্ঠিত হলে অপরাধের মাত্রা অনেকাংশে কমে আসবে।পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং বৃক্ষরোপণে গ্রাম পুলিশ সদস্যদের ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, নিজেদের ঘরবাড়ি, হাটবাজার, রাস্তাঘাট ও খালের দুই পাশ পরিচ্ছন্ন রাখতে হবে। যেখানে-সেখানে ময়লা ফেলা থেকে বিরত থাকার পাশাপাশি অন্যদেরও সচেতন করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে বৃক্ষরোপণে উৎসাহিত হতে হবে।সরকার প্রধান বলেন, বর্তমান সরকার একটি নিরাপদ ও কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করছে। রাষ্ট্রের পক্ষ থেকে নাগরিকদের সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি নাগরিকদেরও রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালন করতে হবে।পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়। পরে একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।মহাসমাবেশে দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে আসা প্রায় ৪১ হাজার গ্রাম পুলিশ সদস্য অংশ নেন। তাঁদের ব্যাপক উপস্থিতিতে জাতীয় প্যারেড গ্রাউন্ডে এক বিশাল সমাবেশের সৃষ্টি হয়। শেষে দেশের ৮ বিভাগ থেকে সেরা ৮ জন গ্রাম পুলিশ সদস্যকে সম্মাননা স্মারক ও অর্থ প্রদান করেন প্রধানমন্ত্রী।মহাসমাবেশে উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সমাজ কল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এ কে এম শামছুল ইসলাম, মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান প্রমুখ।এছাড়া উপস্থিত ছিলেন, মন্ত্রীপরিষদের সদস্যবৃন্দ, বিভিন্ন বাহিনী প্রধানগণ এবং সরকারের উধ্বতন কর্মকর্তাবৃন্দ। বাসস 


শিবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

শিবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বগুড়ার শিবগঞ্জে উপজেলা  প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। ‎এ উপলক্ষে ৭ই নভেম্বর শনিবার সকালে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।‎উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এস এম তাজুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি তৌফিকুল ইসলাম, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি শাহীনুজ্জামান, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান,  উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাহবুবুর রহমান, নির্বাচন অফিসার সাখাওয়াত হোসেন, সমবায় কর্মকর্তা ফাতেমা তুজ জহুরা, বীর মুক্তিযোদ্ধা সন্তোস কুমার, শাহজাদা চৌধুরী,  সোলাইমান আলী, ফজলুল হক বাবলু, আব্দুর রাজ্জাক বেলাল, মোস্তফা খান, ইউপি চেয়ারম্যান রোস্তম আলী, আব্দুল হাকিম, আলাউদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।   এ দিবস টি পালন উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতাসহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা । এছাড়াও মসজিদ মন্দির গির্জা সহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয় বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়।শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন স্থানীয়শিল্পীবৃন্দ।‎


ঘোড়াঘাটে শিশুর পায়ুপথে মেশিন দিয়ে বাতাস দেওয়ার অভিযোগ

ঘোড়াঘাটে শিশুর পায়ুপথে মেশিন দিয়ে বাতাস দেওয়ার অভিযোগ

দিনাজপুরের ঘোড়াঘাটে একটি ভলকানাইজিং দোকানের হাওয়া মেশিন ব্যবহার করে ৮ বছর বয়সী এক শিশুর পায়ুপথে বাতাস ঢুকিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে ঘোড়াঘাট থানায় লিখিত এজাহার দায়ের করেছেন। বর্তমানে শিশুটি বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।অভিযুক্ত দোকানমালিক মো. আফজাল হোসেনের বিরুদ্ধে শিশুটিকে হত্যার উদ্দেশ্যে এই পৈশাচিক কান্ড ঘটানোর অভিযোগ আনা হয়েছে।মামলার এজাহার ও পরিবার সূত্রে জানা যায়, গত ২ নভেম্বর ২০২৬ তারিখে ঘোড়াঘাট উপজেলার ২ নম্বর পালশা ইউনিয়নের ডুগডুগীহাট বাজারে অভিযুক্ত আফজাল হোসেনের ভলকানাইজিং দোকানে এই মর্মান্তিক ঘটনা ঘটে। পূর্বপরিকল্পনা বা অসৎ উদ্দেশ্যে ওই দিন শিশুটির পায়ুপথে হাওয়া মেশিনের পাইপ দিয়ে উচ্চচাপের বাতাস প্রবেশ করানো হয়, যার ফলে শিশুটির অভ্যন্তরীণ অঙ্গ ক্ষতিগ্রস্ত ও পায়ুপথ ফেটে গুরুতর রক্তাক্ত জখম হয়।শিশুটির বাবা মো. শফিকুল ইসলাম জানান, ছেলের সুন্নতে খতনা (মুসলমানি) উপলক্ষে গত ২৫ অক্টোবর তিনি তার শ্বশুরবাড়ি চৌরিয়া গ্রামে আসেন। ২৬ অক্টোবর খতনা সম্পন্ন হওয়ার পর কর্মস্থল ঢাকায় ফিরে যান তিনি। গত ২ নভেম্বর সন্ধ্যায় শশুরবাড়ির লোকজনের মাধ্যমে ছেলের গুরুতর অসুস্থতার খবর পান। তাৎক্ষণিকভাবে শিশুটিকে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে ওই দিন রাত সাড়ে ১১টার দিকে তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ও পরীক্ষার-নিরীক্ষার পর শিশুটির শরীরের ভেতরে বাতাস প্রবেশ করানোর বিষয়টি নিশ্চিত করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি পরিবারের কাছে ঘটনার বিবরণ তুলে ধরে জানায় যে, অভিযুক্ত আফজাল হোসেনের দোকানে তাকে হাওয়া মেশিন দিয়ে এমন পাশবিক নির্যাতন করা হয়েছে।ঘটনার বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান জানান, এ ঘটনায় থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। শিশুটির উন্নত চিকিৎসা ও আইনি প্রক্রিয়া বর্তমানে অব্যাহত রয়েছে।


 চাঁদাবাজির মামলায় আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে

চাঁদাবাজির মামলায় আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে

মহাদেবপুরে ইউপি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মহাদেবপুরে ইউপি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আক্কেলপুর হাসপাতাল চত্বর থেকে ইয়াবাসহ দুইজনকে হাতেনাতে ধরল র‌্যাব

আক্কেলপুর হাসপাতাল চত্বর থেকে ইয়াবাসহ দুইজনকে হাতেনাতে ধরল র‌্যাব

আক্কেলপুরে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী আটক

আক্কেলপুরে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী আটক

বগুড়ায় পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমা দাবির চেক হস্তান্তর

বগুড়ায় পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমা দাবির চেক হস্তান্তর

সান্তাহারে উঁচু রেলগেটে উঠতে না পেরে পেছাল ট্রাক, চাকায় পিষ্ট হয়ে এনজিও ম্যানেজার নিহত

সান্তাহারে উঁচু রেলগেটে উঠতে না পেরে পেছাল ট্রাক, চাকায় পিষ্ট হয়ে এনজিও ম্যানেজার নিহত

আক্কেলপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা: অতঃপর মোটরসাইকেল চালকের মৃত্যু

আক্কেলপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা: অতঃপর মোটরসাইকেল চালকের মৃত্যু

‎চাঁদা না দেওয়ায় ‘মব’ সৃষ্টি করে ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়িতে হামলার অভিযোগ

‎চাঁদা না দেওয়ায় ‘মব’ সৃষ্টি করে ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়িতে হামলার অভিযোগ

ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে মাদক মালামাল আটক

ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে মাদক মালামাল আটক

ফার্মেসীর কর্মচারীর দেয়া ভুল ওষুধ খেয়ে মৃত্যু পথযাত্রী নওগাঁর আখের আলী

ফার্মেসীর কর্মচারীর দেয়া ভুল ওষুধ খেয়ে মৃত্যু পথযাত্রী নওগাঁর আখের আলী

হাকিমপুরে পুলিশের অভিযানে ১১ আসামি গ্রেপ্তার

হাকিমপুরে পুলিশের অভিযানে ১১ আসামি গ্রেপ্তার

পত্নীতলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

পত্নীতলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

ইবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নানা কর্মসূচি

ইবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নানা কর্মসূচি

পাবনায় পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমাদাবীর চেক হস্তান্তর

পাবনায় পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমাদাবীর চেক হস্তান্তর

নিয়ামতপুর উপজেলা মডেল প্রেসক্লাবের দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

নিয়ামতপুর উপজেলা মডেল প্রেসক্লাবের দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

আশুলিয়ায় শ্রমিকদের হামলায় সাংবাদিক আহত,মোবাইল ছিনতাই ও ক্যামেরা ভাঙচুর

আশুলিয়ায় শ্রমিকদের হামলায় সাংবাদিক আহত,মোবাইল ছিনতাই ও ক্যামেরা ভাঙচুর

পোরশায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

পোরশায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

বারহাট্টায় ১৩ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

বারহাট্টায় ১৩ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

জয়পুরহাট হাউজিং এস্টেটের ১৫ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন

জয়পুরহাট হাউজিং এস্টেটের ১৫ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন

ডিমশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস পালিত

ডিমশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস পালিত