জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

প্রধান শিক্ষক বলছেন ‘সাজানো নাটক’

আক্কেলপুরে জুতাপেটার অভিযোগ ওঠা সেই বিএনপি নেতা ছুরিকাহত

ছবি- দৈনিক জয়পুরবার্তা

জয়পুরহাটের আক্কেলপুরে বিদ্যালয়ের পরিচালনা কমিটি নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা হারুনুর রশিদ (৫৫) ছুরিকাহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে রোয়াইড়-রাজকান্দা সড়কের রাজকান্দা মোড়ে তাঁকে পথরোধ করে মারধর ও ছুরিকাঘাত করা হয়েছে বলে অভিযোগ তাঁর। হারুনুর রশিদ রুকিন্দীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। তিনি উপজেলার রোয়াইড় গ্রামের শুকুর আলীর ছেলে।

‎স্থানীয় লোকজন আহত হারুনুর রশিদকে উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাঁর বাম হাতে লম্বা জখম ও মাথার নিচে আঘাতের চিহ্ন রয়েছে। 

হারুনুর রশিদের অভিযোগ, রোয়াইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাদুর রহমান, তাঁর বড় ভাই দারাজ উদ্দিনসহ ৬-৭ জন তাঁকে মারধর করে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত করেছেন। এ ঘটনায় থানায় মামলা করবেন বলে জানান তিনি।

‎তবে অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক আজাদুর রহমান। তিনি বলেন, বিদ্যালয়ের পরিচালনা কমিটি নিয়ে বিরোধের জেরে গত ২১ জুন হারুনুর রশিদ তাঁকে জুতাপেটা করেছিলেন। ওই ঘটনায় তিনি আদালতে মামলা করেছেন। মামলা তুলে নিতে হারুনুর রশিদ তাঁকে চাপ ও চাকরি খাওয়ার হুমকি দিচ্ছিলেন। এতে ব্যর্থ হয়ে এখন হামলা ও ছুরিকাঘাতের ‘সাজানো নাটক’ করে তাঁদের ফাঁসানোর চেষ্টা করছেন।

‎থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৫ জুন রোয়াইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির অভিভাবক সদস্য নির্বাচন হয়। দুইজন পুরুষ ও দুইজন নারী সদস্য সর্বসম্মতিক্রমে নির্বাচিত হন।

পরে সদস্যদের তালিকা পরিবর্তন করে পছন্দের ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার জন্য হারুনুর রশিদ চাপ দিচ্ছিলেন বলে অভিযোগ করেন প্রধান শিক্ষক। এরই জেরে ২১ জুন বিদ্যালয়ের অফিসকক্ষে বিরোধের একপর্যায়ে হারুনুর রশিদ জুতা খুলে প্রধান শিক্ষককে আঘাত করেন বলে অভিযোগ। পরে প্রধান শিক্ষক থানায় লিখিত অভিযোগ দেন। 

এ ঘটনায় হারুনুর রশিদ, শাহনেওয়াজ, আতিকুজ্জামান মুন ও আতিয়ার রহমানের বিরুদ্ধে আদালতে মামলা করেন তিনি। ‎ওই ঘটনার দুই মাস পর বৃহস্পতিবার রাতে ছুরিকাহত হন হারুনুর রশিদ। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বে থাকা উপসহকারী কমিউনিটি চিকিৎসক (স্যাকমো) সুমন হোসেন বলেন, রাত ১১টার দিকে আহত অবস্থায় হারুনুর রশিদকে হাসপাতালে আনা হয়। তাঁর বাম হাতে লম্বা জখম রয়েছে। ধারালো কোনো বস্তু দিয়ে আঘাত করা হয়ে থাকতে পারে। মাথার নিচেও আঘাতের চিহ্ন রয়েছে।

‎আক্কেলপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার আহাম্মেদ রানা বলেন, ‘হারুনুর রশিদের ওপর হামলার ঘটনায় আমরা উদ্বিগ্ন। এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’

‎আক্কেলপুর থানার ওসি শাহীন রেজা বলেন, খবর পেয়ে বৃহস্পতিবার রাতে পুলিশ ঘটনাস্থলে যায়। শুক্রবার সকালে রুকিন্দীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুর ইসলাম সোয়াত থানায় এসে জানিয়েছেন, হারুনুর রশিদ মামলা করবেন। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

আক্কেলপুরে জুতাপেটার অভিযোগ ওঠা সেই বিএনপি নেতা ছুরিকাহত

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত