জয়পুরহাট    বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

ঠাকুরগাঁওয়ে একই দিনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ছবি : প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের দুই উপজেলায় একই দিনে পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার হরিপুর ও বালিয়াডাঙ্গী উপজেলায় ঘটে এ দুটি হৃদয়বিদারক ঘটনা। মাত্র চার ও পাঁচ বছর বয়সী দুই শিশুর আকস্মিক মৃত্যুতে তাদের পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে গভীর শোক।

হরিপুর উপজেলার ৩ নম্বর বকুয়া ইউনিয়নের খাগরতলা গ্রামে নোনার খালের পানিতে ডুবে মারা যায় চার বছর বয়সী সাম। সে ওই গ্রামের বাসিন্দা সাদেকুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির আশপাশে খেলছিল শিশু সাম। একপর্যায়ে খেলতে খেলতে সে নোনার খালের পাশে চলে যায় এবং পানিতে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করলে খালের পানিতে তার সন্ধান পান। দ্রুত তাকে উদ্ধার করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়েছে

অন্যদিকে, একই দিন দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ি ইউনিয়নের নয়াপাড়া গ্রামে পানিতে ডুবে প্রাণ হারায় পাঁচ বছর বয়সী সাঈদ। সে নয়াপাড়া গ্রামের মো. আপেল আলীর ছেলে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দুপুরের দিকে বাড়ির আশপাশে খেলাধুলা করছিল সাঈদ। পরিবারের সদস্যদের চোখ এড়িয়ে একপর্যায়ে সে পানির কাছে চলে যায়। পরে স্থানীয়রা তাকে পানিতে ডুবে থাকা অবস্থায় দেখতে পান।

একই দিনে জেলার দুই প্রান্তে দুই শিশুর এমন করুণ মৃত্যুতে এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে। সামের মৃত্যুতে খাগরতলা গ্রাম এবং সাঈদের মৃত্যুতে নয়াপাড়া গ্রামে স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ।

মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে দুই পরিবারের দুটি শিশুর জীবন প্রদীপ নিভে যাওয়ার ঘটনায় স্থানীয়দের মাঝেও নেমে এসেছে গভীর শোক ও বিষাদের ছায়া।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

ঠাকুরগাঁওয়ে একই দিনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত