জয়পুরহাট    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

আত্রাই উপজেলায় নবাগত এসিল্যান্ডের যোগদান

ছবি : প্রতিনিধি

‎নওগাঁর আত্রাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নতুন কর্মস্থলে যোগদান করেছেন বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৪০তম ব্যাচের কর্মকর্তা মো.আতিকুর রহমান। 

এর আগে তিনি বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে  সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। 

প্রশাসনিক প্রয়োজনে রোববার ৩০ আগষ্ট  আত্রাই উপজেলায় সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) হিসেবে নতুন কর্মস্থলে আনুষ্ঠানিকভাবে দাফতরিক দায়িত্ব গ্রহন করেন। তিনি অত্যন্ত মেধাবী, পরিশ্রমী ও জনবান্ধব একজন প্রশাসনিক কর্মকর্তা।

 নতুন সহকারী কমিশনার (ভূমি) মো.আতিকুর রহমান এর দায়িত্ব গ্রহণে আত্রাই উপজেলার ভূমি সংক্রান্ত সেবা আরও সহজ ও দ্রুততার সঙ্গে জনগণের কাছে পৌঁছে দিতে কাজ করবেন বলে প্রত্যাশা করছেন সচেতন মহল। 

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নবাগত এই কর্মকর্তার দক্ষ নেতৃত্বে  উপজেলার ভূমি প্রশাসন ও জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব হবে।আতিকুর রহমান আশা প্রকাশ করেছেন, ভূমি সংক্রান্ত সেবায় সাধারণ জনগণ সচেতন থাকলে ভূমি সেবার গতি আরও বৃদ্ধি পাবে এবং সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তি কমবে। 

পাশাপাশি সদর উপজেলার ভূমি প্রশাসনকে আরও গতিশীল, স্বচ্ছ ও সেবামুখী করার প্রত্যয় ব্যক্ত করেন। সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত ও হয়রানিমুক্ত ভূমি সেবা পৌঁছে দিতে তিনি আন্তরিকভাবে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।“নতুন কর্মস্থলে দায়িত্ব গ্রহণের পর নবাগত সহকারী কমিশনার (ভূমি) আতিকুর রহমানের প্রধান লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষকে হয়রানিমুক্ত, স্বচ্ছ ও দ্রুত ভূমি সেবা নিশ্চিত করা। 

ভূমি সংক্রান্ত সেবা নিতে এসে কোনো নাগরিক যেন অযথা হয়রানির শিকার না হন, সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া।”

‎তিনি জানান, নামজারি, জমাভাগ, খতিয়ান সংশোধন, ভূমি উন্নয়ন করসহ ভূমি অফিসের আওতাধীন সেবাগুলো সরকারি বিধি-বিধান অনুযায়ী নির্ধারিত সময়ে দেওয়ার চেষ্টা করা হবে।

পাশাপাশি সেবাপ্রার্থীদের প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হবে। তিনি আরও জানিয়েছেন, ভূমি অফিস সাধারণ মানুষের জমি, সম্পদ ও অধিকার-সংশ্লিষ্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সরকারি প্রতিষ্ঠান। 

তাই দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা, নিয়ম-শৃঙ্খলা ও জনবান্ধব আচরণ নিশ্চিত করাই হবে তাঁর অন্যতম অগ্রাধিকার। সেক্ষেত্রে প্রশাসন, স্থানীয় নাগরিক, সুশীলসমাজ ও গণমাধ্যমের সর্বোচ্চ সহযোগীতা কামনা করেন তিনি।

‎এদিকে মো.আতিকুর রহমান সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নতুন কর্মস্থলে যোগদান করায় আত্রাই উপজেলা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা স্বাগত জানিয়ে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

আত্রাই উপজেলায় নবাগত এসিল্যান্ডের যোগদান

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত