শেরপুরে বসতবাড়ির সামনে গিয়ে গালিগালাজ ও মেইন গেট ভাঙচুরের অভিযোগ। বগুড়ার শেরপুরে পূর্ববিরোধের জেরে বসতবাড়ির সামনে গিয়ে গালিগালাজ, মারধরের চেষ্টা ও মেইন গেট ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মো. আল মামুন নামে এক ব্যক্তি।
অভিযোগ সূত্রে জানা যায়, শেরপুর উপজেলার মির্জাপুর পুরাতন হাটপাড়া এলাকার মো. আল মামুনের সঙ্গে একই এলাকার কয়েকজনের জমি-জমা ও সম্পত্তি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একাধিকবার বৈঠক হলেও বিরোধের সমাধান হয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
লিখিত অভিযোগে বলা হয়, গত ২৭ আগস্ট ২০২৬ রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে অভিযুক্ত ব্যক্তিরা মামুনের বাড়ির সামনে গিয়ে সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে তাকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন।
একপর্যায়ে গালিগালাজে বাধা দেওয়ায় তাকে মারধরের জন্য উদ্যত হন এবং বাড়ির মেইন গেট ভাঙচুর করেন। এতে আনুমানিক ৪০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগকারীর দাবি।
অভিযোগে আরও বলা হয়, তার চিৎকার-চেঁচামেচি শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করেন। পরবর্তীতে রাস্তাঘাটে একা পেলে মারধরসহ প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিভিন্ন ধরনের হুমকি দেওয়ার কথা অভিযোগপত্রে উল্লেখ রয়েছে।
অভিযোগকারী মো. আল মামুন তার ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে। এ ঘটনায় শেরপুর থানার অফিসার ইনচার্জ মঈনুদ্দিন বলেন ঘটনার বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন