জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

বেলাবো প্রাণিসম্পদ কর্মকর্তাকে ঘিরে প্রশ্ন

সরকারি গাড়ি নিয়ে কর্মস্থলের বাইরে ব্যক্তিগত চিকিৎসাসেবা

ছবি : প্রতিনিধি

সরকারি গাড়ি নিয়ে নিজ কর্মস্থলের বাইরে গিয়ে ব্যক্তিগতভাবে পোল্ট্রি খামারিদের চিকিৎসা ও পরামর্শ দেওয়ার অভিযোগ উঠেছে নরসিংদীর বেলাবো উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জুনায়েদ ইবনে হামিদ নাঈমের বিরুদ্ধে। 

সরেজমিনে পাশ্ববর্তী শিবপুর উপজেলার দড়িপুরা পূর্বপাড়া মাস্টারবাড়ি এলাকায় একটি মেডিসিনের দোকানে তাকে খামারিদের মুরগির রোগবালাই দেখার সময় পাওয়া যায়। এ সময় দোকানের পাশে তার ব্যবহৃত সরকারি গাড়িটি রাখা ছিল।

সম্প্রতি বিষয়টি যাচাই করতে ওই এলাকায় গেলে দেখা যায়, একটি মেডিসিনের দোকানে কয়েকজন খামারি উপস্থিত রয়েছেন। সেখানে ডা. জুনায়েদ ইবনে হামিদ নাঈম মুরগির রোগবালাই দেখছেন এবং খামারিদের বিভিন্ন বিষয়ে পরামর্শ দিচ্ছেন। এ সময় তার সরকারি গাড়িটি দোকানের পাশে রাখা ছিল। সরেজমিনের এসব দৃশ্য ও কর্মকর্তার বক্তব্য ভিডিওতে ধারণ করা হয়েছে।

ঘটনাস্থলে কর্মকর্তার কাছে জানতে চাওয়া হয়, নিজ কর্মস্থল বেলাবো উপজেলার বাইরে গিয়ে ব্যক্তিগতভাবে খামারিদের চিকিৎসাসেবা দেওয়া যায় কি না। জবাবে তিনি জানান, কোনো খামারি জরুরি প্রয়োজনে ডাকলে তিনি অন্য উপজেলায় গিয়েও সেবা দিতে পারেন।

এ সময় সরকারি গাড়ি নিয়ে কর্মস্থলের বাইরে গিয়ে এ ধরনের ব্যক্তিগত চিকিৎসাসেবা দেওয়ার নিয়ম আছে কি না জানতে চাইলে ডা. জুনায়েদ ইবনে হামিদ নাঈম বলেন, আমার জানামতে আছে।

ডা. জুনায়েদ ইবনে হামিদ নাঈম ২০২৪ সালের ৩ জুলাই বেলাবো উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এর আগে তিনি শিবপুর উপজেলায় কর্মরত ছিলেন।তবে সরকারি গাড়িটি সরকারি দায়িত্বের বাইরে ব্যক্তিগত চিকিৎসাসেবায় ব্যবহার করা যায় কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। সরকারি গাড়ির ব্যবহার কোন বিধি ও অনুমোদনের আওতায় হয়েছে, তা সংশ্লিষ্ট দপ্তরের নথিপত্র যাচাইয়ের বিষয়।

এ বিষয়ে নরসিংদী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ছাইফুল ইসলামের বক্তব্য জানতে চাইলে তিনি বিষয়টি নিয়ে স্পষ্ট কোনো বক্তব্য দেননি।

অন্যদিকে বাংলাদেশ প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) শাহজামান খান বলেন, সরকারি গাড়ি সরকারি কাজ ছাড়া ব্যবহার করা যাবে না। কোনো কর্মকর্তা সরকারি গাড়ি ব্যবহার করে ব্যক্তিগত কাজে গেলে তথ্য-প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

স্থানীয় খামারিদের অনেকে বিষয়টি নিয়ে কথা বলতে অনিচ্ছা প্রকাশ করায় তাদের কারও বক্তব্য প্রতিবেদনে নামসহ প্রকাশ করা হয়নি। তবে সরেজমিনে কর্মকর্তাকে সরকারি গাড়ির পাশে রেখে পোল্ট্রি খামারিদের চিকিৎসা ও পরামর্শ দিতে দেখা গেছে এবং এ বিষয়ে তার বক্তব্যও ভিডিওতে ধারণ করা হয়েছে। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

সরকারি গাড়ি নিয়ে কর্মস্থলের বাইরে ব্যক্তিগত চিকিৎসাসেবা

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত