জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

ধামইরহাটে থানা পুলিশের অভিযানে ৪ আসামি গ্রেফতার

ছবি : প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন রেগুলার মামলার ৪ জন পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করে নওগাঁ আদালতে সোপর্দ করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং আদালতের পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারের লক্ষ্যে জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর সার্বিক থানা পুলিশের একাধিক টিম উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

 অভিযানের সময় রেগুলার মামলার ৪ জন আসামিকে নিজ নিজ অবস্থান থেকে গ্রেফতার করা হয়।

ধামইরহাট থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পূর্বে দায়ের হওয়া মামলায় আদালতের নির্দেশনা অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, আদালতে পাঠানো হয়।

পুলিশ আরও জানায়, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক, চুরি, সহিংসতা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড রোধে ধামইরহাট থানার নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। পরোয়ানাভুক্ত ও পলাতক আসামিদের আইনের আওতায় আনতে পুলিশের এ ধরনের অভিযান জোরদার থাকবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

ধামইরহাটে থানা পুলিশের অভিযানে ৪ আসামি গ্রেফতার

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

নওগাঁর ধামইরহাটে থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন রেগুলার মামলার ৪ জন পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করে নওগাঁ আদালতে সোপর্দ করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং আদালতের পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারের লক্ষ্যে জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর সার্বিক থানা পুলিশের একাধিক টিম উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

 অভিযানের সময় রেগুলার মামলার ৪ জন আসামিকে নিজ নিজ অবস্থান থেকে গ্রেফতার করা হয়।

ধামইরহাট থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পূর্বে দায়ের হওয়া মামলায় আদালতের নির্দেশনা অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, আদালতে পাঠানো হয়।

পুলিশ আরও জানায়, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক, চুরি, সহিংসতা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড রোধে ধামইরহাট থানার নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। পরোয়ানাভুক্ত ও পলাতক আসামিদের আইনের আওতায় আনতে পুলিশের এ ধরনের অভিযান জোরদার থাকবে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত