পটুয়াখালীর বাউফলে রমিজ মৃধা (৩৫) নামে এক যুবদল নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। হামলায় তার হাতের রগ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চরকচুয়া গ্রামের বেল্লাল মল্লিকের দোকানের পাশে এ ঘটনা ঘটে। আহত রমিজ মৃধা ওই ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক এবং মৃত পঞ্চম আলী মৃধার ছেলে।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, ঘটনার সময় রমিজ মৃধা মুঠোফোনে কথা বলছিলেন। এ সময় প্রতিবেশী জিসান মৃধা (২০) সেখানে এসে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কোপান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে শেবাচিমে পাঠানো হয়।
স্থানীয়দের দাবি, মাদক সেবনের অভিযোগে প্রায় এক সপ্তাহ আগে রমিজ জিসানকে বকাঝকা করেন। কয়েক দিন পর ৫০ হাজার টাকা চুরির অভিযোগে তাকে মারধরও করা হয়। এসব ঘটনার জেরেই হামলা হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন তারা।
বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মামুনুর রশিদ জানান, রমিজের হাতে ধারালো অস্ত্রের আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। তার হাতের রগ ক্ষতিগ্রস্ত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে শেবাচিমে পাঠানো হয়েছে।
বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন