জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

কাহারোলে প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপের উদ্বোধন

ছবি : প্রতিনিধি

দিনাজপুরের কাহারোলে উৎসবমুখর পরিবেশে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) সকাল ১১টায় কাহারোল উপজেলার সাহাপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন কাহারোল উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম মোস্তফা বাদশা।

উদ্বোধনী অনুষ্ঠানে ৪ নম্বর তারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আ স ম মোনারুজ্জামান, সাহাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনন্দ মোহন রায়সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ সময় আয়োজকরা বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি এবং পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। উদ্বোধনকে ঘিরে সাহাপুর উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষক-শিক্ষার্থী ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

কাহারোলে প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপের উদ্বোধন

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

দিনাজপুরের কাহারোলে উৎসবমুখর পরিবেশে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) সকাল ১১টায় কাহারোল উপজেলার সাহাপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন কাহারোল উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম মোস্তফা বাদশা।

উদ্বোধনী অনুষ্ঠানে ৪ নম্বর তারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আ স ম মোনারুজ্জামান, সাহাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনন্দ মোহন রায়সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ সময় আয়োজকরা বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি এবং পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। উদ্বোধনকে ঘিরে সাহাপুর উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষক-শিক্ষার্থী ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। 

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত