অনিয়ম, দুর্নীতি, ধান্দাবাজি ও চাঁদাবাজির বিরুদ্ধে সাংবাদিকদের কলম নির্ভয়ে চলবে বলে আশ্বস্ত করেছেন নওগাঁ-৪ (মান্দা) আসনের স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজের অনিয়ম-দুর্নীতির চিত্র তুলে ধরার আহ্বান জানিয়েছেন।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে মান্দায় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
সম্প্রতি মান্দা উপজেলা জুড়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অর্থ লুটপাট, নামসর্বস্ব ‘পকেট পিআইসি’ (প্রকল্প বাস্তবায়ন কমিটি) গঠন করে সরকারি বরাদ্দ আত্মসাৎ এবং দায়সারা কাজের মাধ্যমে সরকারি অর্থ হরিলুটের অভিযোগ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। এসব অনিয়ম ও দুর্নীতির খবর প্রকাশের পর সাংবাদিকদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন এমপি টিপু।
মতবিনিময়কালে তিনি বলেন, দেশের উন্নয়ন ত্বরান্বিত করাই তাদের মূল লক্ষ্য। উন্নয়নের নামে কেউ সরকারি অর্থ লুটপাট করলে এবং এ কাজে কেউ সহযোগিতা করলে তাদের বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতির মাত্রা সীমা অতিক্রম করলে কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
তিনি আরও বলেন, “সামান্য ভুলত্রুটি মেনে নেওয়া যায়। কিন্তু অনিয়ম-দুর্নীতিরও একটি সীমা থাকা দরকার। কাগজ-কলমে প্রকল্প আছে, অথচ বাস্তবে তার কোনো অস্তিত্ব নেই—এ ধরনের ভয়াবহ জালিয়াতি ও অনিয়ম কোনোভাবেই মেনে নেওয়া হবে না।”
দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা উল্লেখ করে এমপি টিপু সাংবাদিকদের আরও গভীরভাবে অনুসন্ধান চালানোর আহ্বান জানান। তিনি বলেন, “আপনারা গভীরভাবে অনুসন্ধান চালিয়ে দুর্নীতির সমস্ত সঠিক তথ্য জাতির সামনে তুলে ধরুন। অন্যায়ের বিরুদ্ধে নির্ভয়ে আপনারা কলম চালান, এতে আমার পূর্ণ সহযোগিতা থাকবে।”
রাজনীতি প্রসঙ্গে ডা. ইকরামুল বারী টিপু বলেন, সমাজ বিনির্মাণে তারা পরিবর্তনশীল রাজনীতি করতে চান। জনগণের স্বার্থ ও এলাকার উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, যেকোনো পরিস্থিতিতে সাংবাদিকরা যাতে স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করতে পারেন, সে বিষয়ে তিনি পাশে থাকবেন এবং আন্তরিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন।
মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিকরা মান্দার বিভিন্ন সমস্যা, উন্নয়ন প্রকল্পের অনিয়ম, সরকারি সেবার সীমাবদ্ধতা এবং জনদুর্ভোগের নানা বিষয় তুলে ধরেন। এ সময় এমপি টিপু এসব বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন