সুস্থ্য দেহ সুন্দর মন,হাসিখুশি সারাক্ষণ,এই বার্তা নিয়ে আর্ত মানবতার সেবায় কাজ করে যাচ্ছেন জামায়াত সমর্থিত বাগজানা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী উদীয়মান তরুণ নেতা মোঃ শাহাদৎ হোসেন এবাদত।
তরুণ প্রজন্ম নতুন মুখ। রয়েছে তার নতুন উদ্যমতা। এই উদ্যমতাকে কাজে লাগিয়ে তিনি বাগজানা ইউনিয়নের হত-দরিদ্র অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা পৌঁছে দিতে নিজ উদ্যোগে আজ ৬ই সেপ্টেম্বর রবিবার সকালে সোনাপুর স্কুল মাঠে দিনব্যাপী এক ফ্রী হেল্থ ক্যাম্পের আয়োজন করেন।
এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করে বাগজানা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আব্দুস সালাম।
ডা: মুছা হারুনের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও ক্যাম্পের শুভ উদ্বোধন ঘোষণা করেন চেয়ারম্যান পদপ্রার্থী শাহাদাৎ হোসেন এবাদত।
ক্যাম্পে রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ পরিমাপ এবং গর্ভবতী নারীদের ওজন নির্ণয় করা হয়। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী প্রাথমিক স্বাস্থ্য পরামর্শ দেয়া হয়।এ ক্যাম্পে স্থানীয় ৫ শতাধিক সাধারণ মানুষকে বিনামূল্যে বিভিন্ন স্বাস্থ্যসেবা ও ঔষধ প্রদান করা হয়।
চেয়ারম্যান প্রার্থী শাহাদাৎ হুসাইন এবাদত বলেন, শুধু তাৎক্ষণিক স্বাস্থ্যসেবা দেওয়াই এ আয়োজনের উদ্দেশ্য নয় বরং এর মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা তৈরি করা এবং ভবিষ্যতে জরুরি সময়ে রক্তের সংকট মোকাবিলায় একটি কার্যকর উদ্যোগ গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। পাশাপাশি মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করে তা সংরক্ষণের মাধ্যমে একটি স্বেচ্ছাসেবী ব্লাড ব্যাংকের ভিত্তি তৈরি করতে চাই। এতে বাগজানা ইউনিয়নের কোনো মানুষ জরুরি মুহূর্তে রক্তের প্রয়োজন হলে তা দ্রুত দেয়া যায়, সে সুযোগ তৈরি করা।
তিনি আরো বলেন,দারিদ্র্য ও অসহায়ত্ব দূর করতে শুধু ব্যক্তিগত উদ্যোগ যথেষ্ট নয়; সমাজের প্রত্যেক সামর্থ্যবান মানুষকে যার যার অবস্থান থেকে মানবিক কাজে এগিয়ে আসতে হবে। মানুষের কল্যাণে যে যেভাবে পারেন, সেভাবেই সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।
এদিকে ক্যাম্পে সেবা নিতে আসা স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানান।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন