জয়পুরহাট    বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

আদমদীঘিতে হাট সাজাপুরকে হারিয়ে পলাশী ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

ছবি : প্রতিনিধি

বগুড়ার আদমদীঘির ছাতিয়ানগ্রামে মরহুম আশরাফুল সরকার স্মৃতি স্মরণে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বিকালে ছাতিয়ানগ্রাম হাইস্কুল মাঠে যুব সমাজ এই খেলার আয়োজন করে। 

ছাতিয়ানগ্রাম ইউনিয়ন বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ফিরোজ আলী পিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে খেলার পুরস্কার বিতরণ করেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার মুক্তা।

বিশেষ অতিথি হিবেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সমাজ কল্যাণ সম্পাদক মাহফুজুল হক টিকন, উপজেলা বিএনপির সহ সভাপতি গোলাম মোস্তফা, ছাতিয়ানগ্রাম ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি গোলাম মোস্তফা, বিশিষ্ট ব্যবসায়ী মাহবুবুর রহমান ফটিক, সাংগঠনিক সম্পাদক সরফরাজ হোসেন রুমেল, ইউপি সদস্য সুদেব কুমার, জেলা যুবদলের সদস্য মিজানুর রহমান তালুকদার জিকো, বিএনপি নেতা মোমেনুর রহমান তালুকদার মীম, পৌর শ্রমিকদলের সভাপতি মাসুদ রানা, মহিলা দলের সভাপতি এইচএম মুক্তা, যুবদল নেতা তামিম, রতন, সনি, টুর্ণামেন্ট আয়োজক কমিটির মিজান, শাকিল, জাহিদ ও বিপুল প্রমুখ।

ফাইনাল খেলায় অংশ নেয় আদমদীঘির পলাশী ফুটবল একাদশ ও দুপচাঁচিয়ার চৌমুহনী হাট সাজাপুর ফুটবল একাদশ। খেলায় আদমদীঘির পলাশী ফুটবল একাদশ ১-০ গোলে বিজয়ী হয়। শেষে প্রধান অতিথি চ্যাম্পিয়ন দল পলাশী ফুটবল একাদশকে ১৫ হাজার টাকা মূলের এবং রানার্সআপ দল হাট সাজাপুর ফুটবল একাদশের অধিনায়কের হাতে পুরস্কার হিসেবে ১০ হাজার টাকা মূলের ছাগলের খাসি তুলে দেন। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

আদমদীঘিতে হাট সাজাপুরকে হারিয়ে পলাশী ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বগুড়ার আদমদীঘির ছাতিয়ানগ্রামে মরহুম আশরাফুল সরকার স্মৃতি স্মরণে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বিকালে ছাতিয়ানগ্রাম হাইস্কুল মাঠে যুব সমাজ এই খেলার আয়োজন করে। 

ছাতিয়ানগ্রাম ইউনিয়ন বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ফিরোজ আলী পিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে খেলার পুরস্কার বিতরণ করেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার মুক্তা।

বিশেষ অতিথি হিবেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সমাজ কল্যাণ সম্পাদক মাহফুজুল হক টিকন, উপজেলা বিএনপির সহ সভাপতি গোলাম মোস্তফা, ছাতিয়ানগ্রাম ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি গোলাম মোস্তফা, বিশিষ্ট ব্যবসায়ী মাহবুবুর রহমান ফটিক, সাংগঠনিক সম্পাদক সরফরাজ হোসেন রুমেল, ইউপি সদস্য সুদেব কুমার, জেলা যুবদলের সদস্য মিজানুর রহমান তালুকদার জিকো, বিএনপি নেতা মোমেনুর রহমান তালুকদার মীম, পৌর শ্রমিকদলের সভাপতি মাসুদ রানা, মহিলা দলের সভাপতি এইচএম মুক্তা, যুবদল নেতা তামিম, রতন, সনি, টুর্ণামেন্ট আয়োজক কমিটির মিজান, শাকিল, জাহিদ ও বিপুল প্রমুখ।

ফাইনাল খেলায় অংশ নেয় আদমদীঘির পলাশী ফুটবল একাদশ ও দুপচাঁচিয়ার চৌমুহনী হাট সাজাপুর ফুটবল একাদশ। খেলায় আদমদীঘির পলাশী ফুটবল একাদশ ১-০ গোলে বিজয়ী হয়। শেষে প্রধান অতিথি চ্যাম্পিয়ন দল পলাশী ফুটবল একাদশকে ১৫ হাজার টাকা মূলের এবং রানার্সআপ দল হাট সাজাপুর ফুটবল একাদশের অধিনায়কের হাতে পুরস্কার হিসেবে ১০ হাজার টাকা মূলের ছাগলের খাসি তুলে দেন। 

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত