জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

নবাগত ইউএনওর সঙ্গে মান্দা আইডিয়াল প্রেসক্লাব সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

ছবি- প্রতিনিধি

নওগাঁর মান্দা উপজেলায় সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. আতিয়া খাতুনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন মান্দা আইডিয়াল প্রেসক্লাবের সাংবাদিকরা।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় পারস্পরিক পরিচিতির মধ্য দিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মান্দা উপজেলার সার্বিক উন্নয়ন, সম্ভাবনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন সাংবাদিকরা।

মতবিনিময়কালে নবাগত ইউএনও মোছা. আতিয়া খাতুন বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। একটি বৃহৎ উপজেলার কাঙ্ক্ষিত উন্নয়ন ও জনকল্যাণে প্রশাসনের পাশাপাশি গণমাধ্যমেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি মান্দা উপজেলার উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমে গণমাধ্যমকর্মীদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

এ সময় তিনি বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের গুরুত্ব তুলে ধরে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন মান্দা আইডিয়াল প্রেসক্লাবের সভাপতি এম. রেজাউল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মো. বাবুল হোসেন, সহ-সভাপতি ডেন্টিস্ট সোহেল রানা, সাধারণ সম্পাদক ওয়াসিম আকরাম, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম উজ্জ্বল এবং সম্মানিত সদস্য ইসরাফিল হোসেন, সানোয়ার হোসেন, সোহানুর রহমান ও মাস্টার সাইফুল ইসলাম।

উল্লেখ্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আতিয়া খাতুন ইতোপূর্বে বাগেরহাট সদর উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি তিনি মান্দা উপজেলায় ইউএনও হিসেবে যোগদান করেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

নবাগত ইউএনওর সঙ্গে মান্দা আইডিয়াল প্রেসক্লাব সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নওগাঁর মান্দা উপজেলায় সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. আতিয়া খাতুনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন মান্দা আইডিয়াল প্রেসক্লাবের সাংবাদিকরা।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় পারস্পরিক পরিচিতির মধ্য দিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মান্দা উপজেলার সার্বিক উন্নয়ন, সম্ভাবনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন সাংবাদিকরা।

মতবিনিময়কালে নবাগত ইউএনও মোছা. আতিয়া খাতুন বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। একটি বৃহৎ উপজেলার কাঙ্ক্ষিত উন্নয়ন ও জনকল্যাণে প্রশাসনের পাশাপাশি গণমাধ্যমেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি মান্দা উপজেলার উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমে গণমাধ্যমকর্মীদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

এ সময় তিনি বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের গুরুত্ব তুলে ধরে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন মান্দা আইডিয়াল প্রেসক্লাবের সভাপতি এম. রেজাউল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মো. বাবুল হোসেন, সহ-সভাপতি ডেন্টিস্ট সোহেল রানা, সাধারণ সম্পাদক ওয়াসিম আকরাম, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম উজ্জ্বল এবং সম্মানিত সদস্য ইসরাফিল হোসেন, সানোয়ার হোসেন, সোহানুর রহমান ও মাস্টার সাইফুল ইসলাম।

উল্লেখ্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আতিয়া খাতুন ইতোপূর্বে বাগেরহাট সদর উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি তিনি মান্দা উপজেলায় ইউএনও হিসেবে যোগদান করেন।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত