নওগাঁর মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান প্রবেশপথ ও সংযোগ সড়কের বেহাল দশায় চরম দুর্ভোগে পড়েছেন চিকিৎসাসেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা। দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দ ও বড় বড় গর্ত। সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে তৈরি হচ্ছে জলাবদ্ধতা। এতে হাসপাতালমুখী রোগী, স্বজন ও সাধারণ পথচারীদের চলাচলে ভোগান্তি আরও বেড়ে যায়।
স্থানীয়দের অভিযোগ, মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন উপজেলার বিভিন্ন এলাকা থেকে অসংখ্য মানুষ চিকিৎসাসেবা নিতে আসেন। বিশেষ করে জরুরি রোগী, গর্ভবতী নারী, প্রসূতি মা, শিশু ও আহত রোগীদের জন্য ভাঙাচোরা এ সড়কটি দুর্ভোগের বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। খানাখন্দে ভরা সড়ক দিয়ে অ্যাম্বুলেন্স, অটোরিকশা কিংবা অ্যাম্বুলেন্স রোগী পরিবহনের সময় তাদের শারীরিক কষ্ট আরও বেড়ে যায়।
সরেজমিনে দেখা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল সড়ক থেকে হাসপাতালের ভেতরে প্রবেশের সড়কটির বিভিন্ন অংশের ঢালাই ও ওপরের স্তর উঠে গেছে। কোথাও কোথাও তৈরি হয়েছে বড় গর্ত। বৃষ্টির পানি জমে গর্তগুলো অনেক সময় সহজে চোখে পড়ে না। ফলে রোগী বহনকারী অটো ভ্যান ও পথচারীদের চলাচলে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা কয়েকজন সেবাপ্রত্যাশী বলেন, দীর্ঘদিন ধরে সড়কটির এমন অবস্থা থাকলেও কার্যকর সংস্কার হয়নি। চিকিৎসাসেবা নিতে এসে হাসপাতালের প্রবেশপথেই যদি রোগী ও স্বজনদের দুর্ভোগ পোহাতে হয়, তাহলে বিষয়টি অত্যন্ত দুঃখজনক। দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানান তারা।
সেবাপ্রত্যাশীদের ভাষ্য, নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. একরামুল বারী টিপু একজন চিকিৎসক ও জনবান্ধব জনপ্রতিনিধি । তাঁর নির্বাচনী এলাকার একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রবেশপথ এমন বেহাল অবস্থায় থাকা অনাকাঙ্ক্ষিত। তাই রোগীদের নির্বিঘ্নে হাসপাতালে প্রবেশ ও বের হওয়ার সময় জনদুর্ভোগ জেনো না হয় তা নিশ্চিত করতে দ্রুত সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া প্রয়োজন।
এ অবস্থায় মান্দা উপজেলা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বশীল কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট জনপ্রতিনিধির প্রতি দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও সেবাপ্রত্যাশীরা।
স্থানীয়দের আশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগ নিলে হাসপাতালমুখী রোগী ও তাদের স্বজনদের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হবে।

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন