জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

ছবি- প্রতিনিধি

টাঙ্গাইলের কালিহাতীতে শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় কালিহাতী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে কালিহাতী উপজেলা প্রশাসন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন কালিহাতী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবর আলী তালুকদার, অভিভাবক প্রতিনিধি লুৎফর রহমান লেলিন, শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ সেলিম মিয়া এবং সিনিয়র শিক্ষক মোঃ আব্দুর রকিব। অনুষ্ঠানটি পরিচালনা করেন অনামিকা খন্দকার কথা।

অনুষ্ঠানে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির ছাত্রীদের মাঝে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে আয়োজকরা নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের উৎসাহিত করেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

টাঙ্গাইলের কালিহাতীতে শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় কালিহাতী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে কালিহাতী উপজেলা প্রশাসন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন কালিহাতী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবর আলী তালুকদার, অভিভাবক প্রতিনিধি লুৎফর রহমান লেলিন, শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ সেলিম মিয়া এবং সিনিয়র শিক্ষক মোঃ আব্দুর রকিব। অনুষ্ঠানটি পরিচালনা করেন অনামিকা খন্দকার কথা।

অনুষ্ঠানে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির ছাত্রীদের মাঝে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে আয়োজকরা নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের উৎসাহিত করেন।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত