জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

মান্দার ভালাইন ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ

ছবি : প্রতিনিধি

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে নওগাঁর মান্দা উপজেলার ২নং ভালাইন ইউনিয়নে বইছে নির্বাচনী হাওয়া। স্থানীয় তৃণমূল রাজনীতি ও সাধারণ মানুষের মাঝে বিরাজ করছে জল্পনা-কল্পনা। 

এই নির্বাচনে ২নং ভালাইন ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সুপরিচিত, সর্বস্তরের মানুষের আস্থাভাজন ও বারবার কারানির্যাতিত ত্যাগী নেতা মোঃ আফাজ উদ্দিন চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করে সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন।

দীর্ঘ রাজনৈতিক জীবনে একাধিকবার কারাভোগ ও রাজনৈতিক হয়রানির শিকার হলেও মাঠপর্যায়ের নেতাকর্মী ও এলাকাবাসীর পাশে সুখে-দুঃখে সুদৃঢ়ভাবে দাঁড়িয়ে থেকে নিজের ভাবমূর্তি গড়ে তুলেছেন তিনি। এলাকার সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং ন্যায়পরায়ণতার কারণে তিনি ৭নং ওয়ার্ড ছাড়িয়ে পুরো ইউনিয়নেই এক আস্থাভাজন ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি লাভ করেছেন।

স্থানীয় প্রবীণ ও তরুণ ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, তৃণমূলের যেকোনো সমস্যায় আফাজ উদ্দিনকে সব সময় পাশে পাওয়া যায়। ব্যক্তিগত সুবিধা বা ক্ষমতার মোহে না গিয়ে সততা ও ত্যাগের রাজনীতি লালন করায় সাধারণ ভোটাররা তার প্রতি বিশেষ আস্থা রাখছেন।

নিজের প্রার্থিতা ও প্রত্যাশা ব্যক্ত করে মোঃ আফাজ উদ্দিন বলেন, "ভালাইন ইউনিয়নের মানুষের ভালোবাসা ও সামাজিক দায়বদ্ধতা থেকেই আমি ইউপি চেয়ারম্যান পদে লড়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি চিরকাল ইউনিয়নের উন্নয়ন ও মানুষের সেবায় কাজ করে যেতে চাই।

ইউনিয়নকে একটি মডেল, শোষণমুক্ত ও সুশাসনে সমৃদ্ধ ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। আমি ২নং ভালাইন ইউনিয়নের দল-মত নির্বিশেষে সর্বস্তরের রাজনৈতিক কর্মী, প্রবীণ-তরুণ ও সাধারণ ভোটারদের আন্তরিক দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করছি।"

নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে ২নং ভালাইন ইউনিয়নে মোঃ আফাজ উদ্দিনের পক্ষে কর্মী-সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে এবং সাধারণ ভোটারদের মাঝেও তার প্রার্থিতা নিয়ে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

মান্দার ভালাইন ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত