জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

সাতক্ষীরা মেডিকেলে এস্কেলেটর ৮ বছর ধরে অচল,রোগীদের দুর্ভোগ

ছবি : প্রতিনিধি

স্থাপনের ৮ বছর পেরিয়ে গেলেও আজো চালু হয়নি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের এস্কেলেটর লিফট বা ইলেক্ট্রিক সিঁড়ি। প্রায় ৬০ লাখ টাকা ব্যয়ে এস্কেলেটর লিফটটি অব্যবহারের কারনে নষ্ট হয়ে যাচ্ছে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। তাছাড়া বন্ধ হয়ে আছে ৩টি প্যাসেঞ্জার লিফট।

এদিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জানান, এস্কেলেটর লিফট চালু করার জন্য সংশ্লিষ্ট স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে একাধিকবার লিখিত ভাবে জানিয়েও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছেনা।

অন্যদিকে সংশ্লিষ্ট স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছেন, যেখানে ১০টি প্যাসেঞ্জার লিফট আছে সেখানে এস্কেলেটর লিফট নির্মানের প্রয়োজন ছিলো না। তার পরও কি ত্রুটির কারনে এতদিন চালু হয়নি টেকনিশিয়ানের মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার কুদরত-ই খোদা জানান, ২০১৮ সালের দিকে ডাক্তার বা দর্শনার্থীদের জন্য স্থাপন করা হয় ১টি স্কেলেটর লিফট ও ১০ টি প্যাসেঞ্জার লিফট। 

এরমধ্যে নির্মানের পর থেকে স্কেলেটর লিফট আজও চালু হয়নি এবং ১০ টি প্যাসেঞ্জার লিফট এর মধ্যে ৩টি বিভিন্ন ত্রুটির কারনে বন্ধ রয়েছে। 

কিন্তু দুঃখের বিষয় স্কেলেটর লিফটটি চালু এবং বন্ধ ৩ টি প্যাসেঞ্জার মেরামত করার জন্য একাধিকবার সংশ্লিষ্ট স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে লিখিত ভাবে জানিয়েও কোনো প্রতিকার পাওয়া যায়নি। 

তিনি বলেন, সর্বশেষ গত ৫ জুলাই ২০২৬ তারিখে পুনরায় লিখিত ভাবে জানানো হলেও কোনো উত্তর পাওয়া যায়নি। 

ওই পত্রে স্কেলেটর লিফটটি চালু ,বন্ধ ৩ টি প্যাসেঞ্জার মেরামত ও ১১ টি মেন্টেনেস কাজের কথা উল্লেখ করা হয়েছে। কিন্তু অদ্যবধি কোনো ব্যবস্থা নেয় হয়নি। 

তিনি আরো বলেন, ৫০০ শয্যা হাসপাতালটি প্রতিদিন বহির্বিভাগ ও ভর্তি রোগীর চিকিৎসা করাতে দেড় থেকে ২ হাজারের অধিক দর্শনার্থী লিফট ব্যবহার করেন। 

কিন্তু চালু অবস্থায় ৩ টি লিফট বন্ধ থাকার কারনে জনসাধারণের পাশাপাশি ডাক্তার ও নার্সদের হাসপাতালে উঠানামা করতে মুশকিল হচ্ছে বলে জানান তিনি। তাছাড়া দ্রুত ব্যবস্থা না নিলে সরকারী মুল্যবান সম্পদ স্কেলেটর লিফট নষ্ট যাবে বলে আশংকা করছেন তিনি।

সাতক্ষীরা স্বাস্থ্য অধিদপ্তর প্রকৌশল অফিস থেকে জানা যায়, ২০১৮ সালে ঢাকার ঠিকাদারী প্রতিষ্টান প্রোপাটিস ডেভলপমেন্ট লিমিডেট এর মাধ্যমে সাড়ে ৫৯ লাখ টাকা ব্যয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ১ টি স্কেলেটর লিফট স্থাপন করা হয়। 

কিন্ত অজানা ত্রুটির কারনে আজো তা চালু করা যায়নি। ফলে দীর্ঘ ৮ বছর যাবত মুল্যবান ইলেক্ট্রিক যন্ত্রটি চালু না করার ফলে সেটি নষ্ট হতে চলেছে।

এব্যাপারে যোগাযোগ করা হলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বে থাকা খুলনা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এ.কে হাসানুজ্জামান জানান, ৫ মাসের মত হয়েছে তিনি খুলনায় যোগদান করেছেন। 

তবে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের স্কেলেটর লিফট এর বিষয় খোঁজখবর নিয়ে জানতে পেরেছেন এটি অপ্রয়োজনীয় কারনে নির্মান করা হয়। যেখানে ১০ টি লিফট স্থাপন করা হয়েছে, সেখানে প্রায় ৬০ লাখ টাকা ব্যয়ে স্কেলেটর লিফট স্থাপন কতটা যুক্তিসংজ্ঞত? তার পরও ইলেক্টিশিয়ানের মাধ্যমে কি অবস্থায় আছে দেখে ব্যবস্থা নেয়া হবে। তাছাড়া ৩ টি প্যাসেঞ্জার লিফট ও অন্যান্য মেন্টেনেস্ এর কাজ দ্রুত করা হবে বরে জানান তিনি।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সাতক্ষীরা মেডিকেলে এস্কেলেটর ৮ বছর ধরে অচল,রোগীদের দুর্ভোগ

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত