জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

মান্দায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ছবি- প্রতিনিধি

নওগাঁর মান্দায় ‘নজরুল বর্ষ ২০২৬’ উপলক্ষে উপজেলা পর্যায়ে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

প্রতিযোগিতায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা আবৃত্তি, সংগীত, নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক বিষয়ে প্রতিযোগীরা অংশ নেয়। প্রতিযোগিতাকে ঘিরে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ ২০২৬’ উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় মান্দায় উপজেলা পর্যায়ে এ সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। উপজেলা পর্যায়ে বিজয়ীরা পরবর্তী পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

মান্দায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নওগাঁর মান্দায় ‘নজরুল বর্ষ ২০২৬’ উপলক্ষে উপজেলা পর্যায়ে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

প্রতিযোগিতায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা আবৃত্তি, সংগীত, নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক বিষয়ে প্রতিযোগীরা অংশ নেয়। প্রতিযোগিতাকে ঘিরে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ ২০২৬’ উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় মান্দায় উপজেলা পর্যায়ে এ সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। উপজেলা পর্যায়ে বিজয়ীরা পরবর্তী পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত