গাইবান্ধায় জেলা তথ্য অফিসের আয়োজনে বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাংবাদিক প্রশিক্ষণ কর্মসূচিতে প্রকৃত তরুণ ও কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণের সুযোগ না দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করে প্রতিবাদ ও বিক্ষোভ করেছেন জেলার একদল তরুণ সাংবাদিক।
বুধবার (২৩ সেপ্টেম্বর) গাইবান্ধা সার্কিট হাউসের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।
বিক্ষোভে অংশ নেওয়া সাংবাদিকদের অভিযোগ, সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে সরকারি উদ্যোগে প্রশিক্ষণের আয়োজন করা হলেও মাঠপর্যায়ে কর্মরত অনেক তরুণ সাংবাদিককে এতে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়নি। ফলে প্রশিক্ষণে অংশগ্রহণকারী নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
তাদের দাবি, প্রশিক্ষণে অংশগ্রহণের ক্ষেত্রে কর্মরত থাকার প্রমাণ, পেশাগত সম্পৃক্ততা, অভিজ্ঞতা ও যোগ্যতার যথাযথ মূল্যায়ন করা প্রয়োজন। কোনো ধরনের পক্ষপাত বা স্বজনপ্রীতির সুযোগ না রেখে যোগ্যতার ভিত্তিতে প্রশিক্ষণার্থীদের নির্বাচন করা হলে প্রকৃত কর্মরত সাংবাদিকরা উপকৃত হবেন।
বিক্ষোভকারীরা আরও বলেন, রাষ্ট্রীয় অর্থায়নে সরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজিত সাংবাদিক প্রশিক্ষণ কর্মসূচির মূল উদ্দেশ্য হওয়া উচিত পেশাগত দক্ষতা বৃদ্ধি। তাই কোনো নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর মধ্যে এ ধরনের সুযোগ সীমাবদ্ধ না রেখে মাঠে কর্মরত যোগ্য সাংবাদিকদের অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন।
এ সময় তারা প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছভাবে পর্যালোচনা, যোগ্য ও কর্মরত তরুণ সাংবাদিকদের অংশগ্রহণের সুযোগ এবং ভবিষ্যতে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রমে নিরপেক্ষ ও জবাবদিহিমূলক পদ্ধতি অনুসরণের দাবি জানান।
বিক্ষোভকারী সাংবাদিকরা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন