রাজশাহী-নওগাঁ মহাসড়কের বলিহার ব্রিজের কাছে এক সড়ক দুর্ঘটনায় নিহত আব্দুল সোবাহান (৬২) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে মহাসড়কের মান্দা ও মহাদেবপুর সীমানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল সোবাহান নওগাঁর নিয়ামতপুর উপজেলার রাজাপুর দরগাপাড়া গ্রামের মৃত আজিবুল্লাহর ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে আব্দুল সোবাহান তার নাতিকে সাথে নিয়ে সান্তাহারে মেয়ের বাড়ির উদ্দেশে রওনা হন। পথিমধ্যে বলিহার ব্রিজের কাছাকাছি পৌঁছালে চলন্ত সিএনজির সামনের অংশ থেকে অসাবধানতাবশত তিনি ছিটকে সড়কে পড়ে যান। এতে তাঁর পা ও বুকে মারাত্মক আঘাত লাগে।
দুর্ঘটনাকবলিত স্থান থেকে এক ভ্যানচালক তাঁকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা চালান। তবে পথিমধ্যে তাঁর মৃত্যু হলে ভীতিবশত ভ্যানচালক মান্দার ফেরিঘাট এলাকায় লাশটি রেখে চলে যান। পরবর্তীতে খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ নিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ খবর পেয়ে তা উদ্ধার করে।
উদ্ধারের পর লাশটি প্রথমে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়ার জন্য মান্দা থানায় রাখা হয়েছে।
এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানান, দুর্ঘটনাস্থলটি মহাদেবপুর থানা এলাকার অন্তর্ভুক্ত। ফলে মহাদেবপুর থানায় মামলা রুজুসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে লাশটি স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন