ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ১ নম্বর চেঁচরী রামপুর ইউনিয়নে আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঁঠালিয়া উপজেলা ওলামা দলের আহ্বায়ক ক্বারী মো. নেয়ামত উল্লাহ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন চেঁচরী রামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আ. কুদ্দুস জমাদ্দার।
১ নম্বর চেঁচরী রামপুর ইউনিয়ন ওলামা দলের আহ্বায়ক মাওলানা মো. জাকির হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কাঠালিয়া উপজেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মাওলানা রুহুল আমিন ও ৪ নম্বর সদর ইউনিয়ন ওলামা দলের নেতা মাওলানা মো. জাহিদুল।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন ওলামা দলের সদস্যসচিব মাওলানা মো. রাসেল।
আলোচনা সভায় বক্তারা ওলামা দলের অতীত অবদান স্মরণ করে দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং দলের ভবিষ্যৎ কর্মসূচিকে সফল করার আহ্বান জানান। এ সময় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন