উৎসবমুখর পরিবেশে জয়পুরহাটে শুরু হয়েছে ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। আজ বিকেলে জয়পুরহাট জেলা স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিকভাবে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
জেলা প্রশাসক আল মামুন মিয়া'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টূর্ণামেন্ট এর উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয় ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার শাহনাজ বেগম, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ও জয়পুরহাট পৌরসভার প্রশাসক যাদব সরকার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির আহবায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য গোলজার হোসেন, জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন,বর্তমান সরকার দেশের যুবসমাজকে বিপথগামিতা থেকে দূরে রাখতে এবং সুস্থ মানসিক বিকাশে খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশের প্রতিটি উপজেলায় আধুনিক স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে জয়পুরহাটে ৪৫ বিঘা জমির ওপর একটি আন্তর্জাতিক মানের আউটডোর ও ইনডোর স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
উদ্বোধনী খেলায় জয়পুরহাট পৌরসভা আক্কেলপুর উপজেলা ফুটবল দলকে ২-০ গোলে হারায়। আগামীকাল একই মাঠে পাঁচবিবি পৌরসভা একাদশ খেলবে কালাই উপজেলা একাদশের বিরুদ্ধে। টুর্নামেন্টে জেলার উপজেলা ও পৌরসভা মিলে মোট ৮টি দল অংশগ্রহণ করছে।
তরুণদের মাঠমুখী করা এবং জেলার ক্রীড়াঙ্গনকে আরও সক্রিয় করার লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন বলে জানান আয়োজকরা।

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন