নওগাঁ বিশ্ববিদ্যালয়ে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং ও কম্পিউটার সায়েন্স নামে আরো দুটি নতুন বিষয় যুক্ত হচ্ছে। চলতি শিক্ষাবর্ষ ২০২৬-২০২৭ থেকেই এই দুটি নতুন বিষয়ে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হবে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহা: হাছনাত আলী।
২০২৩সালে প্রতিষ্ঠার পর নওগাঁ বিশ^বিদ্যালয় হিসাব বিভাগ ও আইনবিভাগ নামের দুটি বিষয়ে শিক্ষার্থী ভর্তির মাধ্যমে পাঠদান কার্যক্রম শুরু করে।
ইতোমধ্যেই নতুন দুটি বিষয়ে পাঠদানের জন্য নতুন একাডেমিক ভবন প্রস্তুতির কাজ প্রায় শেষের দিকে। নওগাঁ বিশ^বিদ্যালয়ে নতুন করে দুটি গুরুত্বপূর্ণ বিষয় চালু হওয়ায় সরকারের প্রতি ধন্যবাদসহ কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে নওগাঁবাসী।
এছাড়া বর্তমান উপাচার্যের প্রত্যক্ষ তত্ত্বাবধানে নওগাঁ বিশ^বিদ্যালয় তার যাবতীয় কার্যক্রমে দ্রুত গতিতে সুনামের সঙ্গে এগিয়ে চলেছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহা: হাছনাত আলী জানান প্রতিটি বিষয়ে ৪০জন শিক্ষার্থীদের পাঠদান করা হচ্ছে। নতুন দুটি বিষয়েও ৪০জন করে শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবে। বর্তমান শিক্ষাবান্ধব সরকারের সার্বিক সহযোগিতা নিয়ে নওগাঁ বিশ^বিদ্যালয় আস্তে আস্তে তার পাখনা মেলছে।
একটি পরিপূর্ণ, পরিচ্ছন্ন ও ভিন্নধর্মী বিশ^বিদ্যালয় হিসেবে নওগাঁ বিশ^বিদ্যালয়কে দেশ ও দেশের বাহিরে পরিচিত করে তুলতে সর্বদাই নানা পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। নওগাঁ বিশ^বিদ্যালয়ের মাধ্যমে মেধার ভিত্তিতে নওগাঁসহ দেশের বিভিন্ন স্থানের শিক্ষার্থীরা বিশ^বিদ্যালয় নামক বড় একটি ক্যাম্পাসে অধ্যয়ন করার সুযোগ পাচ্ছে। আগামীতে আরো গুরুত্বপূর্ণ বিষয়গুলো চালু করার ক্ষেত্রে সব সময় সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখা হচ্ছে।
তিনি আরো জানান বিশ^বিদ্যালয়ে একাডেমিক ভবন শহরের বাইপাস রোড সংলগ্ন বরুনকান্দি এলাকায় অবস্থিত হওয়ার কারণে শহরের যানজট ও কোলাহল থেকে মুক্ত একটি নিরিবিলি ও ছিমছাম পরিবেশে শিক্ষার্থীরা পাঠগ্রহণ করতে পারছে।
বর্তমানে ভাড়া করা ভবনে নওগাঁ বিশ^বিদ্যালয় তার কার্যক্রম চলমান রেখেছে। বিশ^বিদ্যালয়ের প্রতিটি এলাকা সিসিটিভি ক্যামেরা দ্বারা ২৪ঘন্টা নিয়ন্ত্রন করা হচ্ছে। ক্যাম্পাসে ডাক বিভাগের কার্যক্রম চালু করা হয়েছে। নওগাঁ বিশ^বিদ্যালয়কে একটি আধুনিক বিশ^বিদ্যালয় হিসেবে বিনির্মাণ করার প্রয়াস অব্যাহত রাখা হয়েছে।
এছাড়া বিশ^বিদ্যালয়ে আধুনিক কম্পিউটার ল্যাব ও ওয়াই ফাই সংযোগ স্থাপন করা হয়েছে। শিক্ষার্থীদের মনোরম পরিবেশে বসে অধ্যয়ন করার জন্য গড়ে তোলা হয়েছে আধুনিক লাইব্রেরিও। অপরদিকে আধুনিক প্রযুক্তি সম্পন্ন আধুনিক ডিজিটাল লাইব্রেরীও রয়েছে বিশ^বিদ্যালয়ে।
তিনি জানান ইতোমধ্যেই বিশ^বিদ্যালয়ে প্রয়োজনীয় জনবল নিয়োগের কার্যক্রম শুরু করা হয়েছে। নওগাঁর সকল সংসদ সদস্য, সুধীজন ও নওগাঁবাসীর সার্বিক সহযোগিতা নিয়ে নওগাঁ বিশ^বিদ্যালয় এগিয়ে চলেছে।
নওগাঁ বিশ^বিদ্যালয় শুধু নওগাঁর নয় পুরো দেশের সম্পদ। উত্তরের খাদ্য ভান্ডার হিসেবে পরিচিত বরেন্দ্র এলাকার নওগাঁ বিশ^বিদ্যালয় এক সময় নতুন করে নওগাঁকে দেশসহ বিশ^দরবারে তুলে ধরতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন বগুড়ার সন্তান উপাচার্য প্রফেসর ড. মোহা: হাছনাত আলী।

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন