জয়পুরহাট    শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

ঝিনাইগাতী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ

ছবি- প্রতিনিধি

শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে ৯৬ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৬সেপ্টেম্বর) ভোরে উপজেলার সীমান্তবর্তী ট্রেনাপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় এসব মদ জব্দ করা হয়।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার ভোরে ট্রেনাপাড়া এলাকায় বিজিবির একটি টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ৯৬ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। জব্দ করা মদের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৮৮ হাজার টাকা।

বিজিবি জানায়, মাদকবিরোধী অভিযানে তারা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তে মাদক, চোরাচালানি পণ্য ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সদস্যরা দিন-রাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন।

সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ঝিনাইগাতী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে ৯৬ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৬সেপ্টেম্বর) ভোরে উপজেলার সীমান্তবর্তী ট্রেনাপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় এসব মদ জব্দ করা হয়।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার ভোরে ট্রেনাপাড়া এলাকায় বিজিবির একটি টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ৯৬ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। জব্দ করা মদের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৮৮ হাজার টাকা।

বিজিবি জানায়, মাদকবিরোধী অভিযানে তারা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তে মাদক, চোরাচালানি পণ্য ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সদস্যরা দিন-রাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন।

সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত