জয়পুরহাট    শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

ছবি- প্রতিনিধি

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর অংশ হিসেবে আজ পিরোজপুর জেলা সদর হাসপাতাল, পৌরসভা এলাকা এবং আশপাশের গুরুত্বপূর্ণ সড়কসমূহে ব্যাপকভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

এ পরিচ্ছন্নতা অভিযানে সরাসরি নেতৃত্ব দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, পিরোজপুর জনাব আবু সাঈদ। তাঁর সরাসরি নেতৃত্ব ও তদারকিতে হাসপাতাল ও সংলগ্ন এলাকায় একযোগে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।

অভিযানের অংশ হিসেবে পিরোজপুর জেলা সদর হাসপাতালের চারপাশের বিভিন্ন ড্রেন ও নালা পরিষ্কার করা হয়। একই সঙ্গে হাসপাতালের কোয়ার্টার, হাসপাতাল ভবন ও সংলগ্ন বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার কার্যক্রম পরিচালিত হচ্ছে।

একই সাথে  পিরোজপুর পৌরসভা এলাকাতেও ব্যাপকভাবে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। বিভিন্ন স্থানের ময়লা-আবর্জনা অপসারণ, ড্রেন-নালা পরিষ্কার এবং পরিবেশের বিভিন্ন অব্যবস্থাপনা দূর করার কার্যক্রম জোরদার করা হয়েছে।

এ সময় জেলা প্রশাসক পিরোজপুর জেলা সদর হাসপাতাল থেকে সিও অফিস মোড় পর্যন্ত সড়কের উভয় পাশ সরেজমিন পরিদর্শন করেন। পরিদর্শনকালে সড়কের দুই পাশে থাকা ময়লা-আবর্জনা দ্রুত অপসারণের পাশাপাশি অবৈধ স্থাপনা, ভাসমান দোকানসহ বিভিন্ন ধরনের অব্যবস্থাপনা দ্রুত অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।

পরিচ্ছন্নতা অভিযানে আরও উপস্থিত ছিলেন পিরোজপুর সিভিল সার্জন, পিরোজপুর পৌরসভার প্রশাসক, সদর উপজেলা নির্বাহী অফিসার, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ। তাঁদের সক্রিয় অংশগ্রহণে হাসপাতাল, পৌরসভা ও সংলগ্ন বিভিন্ন এলাকায় একযোগে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত