জয়পুরহাটের পাঁচবিবিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ নারী ও ১ পুরুষসহ ২জন মাদককারবারীকে গ্রেফতার করা হয়েছে।
জেলা ডিবি পুলিশ সূত্রে জানা যায়, ২৬ সেপ্টেম্বর শনিবার দুপুরে জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এবং ডিবি পুলিশের অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
এ অভিযানে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার আটাপুর ইউনিয়নের মহীপুর গ্রামের হাজী মহসীন সরকারি কলেজের সামনে পাকা রাস্তা থেকে নেশা জাতীয় ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো: সবুজ হোসেন (২২) ও মোছা: রুমানাকে (৩০) গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে পাঁচবিবি থানায় আটককৃতদের সোপর্দপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন