জয়পুরহাটের আক্কেলপুরে পিকনিক আয়োজনের আড়ালে সরকারবিরোধী নাশকতার পরিকল্পনার অভিযোগে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে আক্কেলপুর পৌর শহরের পশ্চিম বিহারপুর মহল্লার একটি বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ৯টি মোটরসাইকেল ও ৮টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা সংঘবদ্ধ হয়ে সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর এবং এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করে জনমনে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে ওই বাড়িতে গোপন বৈঠকে মিলিত হয়েছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন,আক্কেলপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. কাজী আরাফাত হোসেন সঞ্জু, পৌর যুবলীগের দপ্তর সম্পাদক মো. নাসিমুজ্জামান রকেট, পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামিম হোসেন, পশ্চিম বিহারপুর এলাকার মো. রফিকুল ইসলাম, মো. সেলিম রেজা, মো. আশরাফুল ইসলাম, মো. মাহাবুব হাসান সবুজ, মো. ইমরান হাসান ও মো. জাকির হোসেন, বিহারপুর কলেজপাড়ার মো. নাসির উদ্দিন বকুল, নওগাঁর বদলগাছী উপজেলার চকতাহের গ্রামের মো. সাখওয়াত হোসেন রনি, বিহারপুর কাজীপাড়ার মো. হারুনুর রশিদ জনি, পূর্ব আমুট এলাকার মো. সঞ্জীব শাহরিয়ার সোহাগ, মো. তানভীর আহমেদ সোহাগ হোসেন, আক্কেলপুর কলেজপাড়ার মো. সাঈদ হোসেন দোলন, মাস্টারপাড়ার মো. নাসরুল্লাহ, শ্রীকৃষ্টপুরের মো. নাজমুল হাসান নান্টু, কানুপুর হালির মোড় এলাকার মো. সাইফুল ইসলাম সাজ্জাদ এবং ভান্ডারীপাড়া হালির মোড় এলাকার মো. আল আমিন।
তবে পুলিশের আনা অভিযোগ অস্বীকার করেছেন গ্রেপ্তার ব্যক্তিদের পরিবারের সদস্যরা। তাঁদের দাবি, সেখানে কোনো রাজনৈতিক বৈঠক কিংবা নাশকতার পরিকল্পনা ছিল না। একটি সাধারণ পিকনিকের খাবারের আয়োজন উপলক্ষে তাঁরা ওই বাড়িতে সমবেত হয়েছিলেন।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ জানান, নাশকতার গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আক্কেলপুর থানার হাজতে স্থান সংকুলান না হওয়ায় পরে তাঁদের জয়পুরহাট সদর থানায় পাঠানো হয়।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, বুধবার (১১ নভেম্বর) দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন