মাদক ও মাদক কারবারের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার দাবিতে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের বলরামপুর ও পীরগাছা গ্রামের সচেতন জনগণের উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়েছে।
আগামী ২৭ সেপ্টেম্বর (রোববার) সকাল ১১টায় গাইবান্ধার সার গোডাউন, তুলসীঘাট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আয়োজকদের দাবি, বেতকাপা ইউনিয়নের বলরামপুর গ্রামের মোন্নাফ মন্ডল মিঠু ও হামিদা বেগমের বিরুদ্ধে একাধিক মাদক মামলাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। মানববন্ধন থেকে তাদের দ্রুত গ্রেপ্তার এবং অভিযোগের সুষ্ঠু তদন্ত করে আইনানুগ ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হবে।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, এলাকায় মাদক ব্যবসা ও মাদকসেবনের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের কার্যকর ভূমিকা প্রয়োজন। একই সঙ্গে কোনো ব্যক্তি অপরাধে জড়িত থাকলে তদন্তের মাধ্যমে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
মানববন্ধনে বলরামপুর ও পীরগাছা গ্রামের সর্বস্তরের সচেতন নাগরিকদের অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন