জয়পুরহাট    রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

নরসিংদীতে মেঘনা নদী থেকে পুলিশের হারিয়ে যাওয়া ১৬ রাউন্ড গুলি উদ্ধার

ছবি- প্রতিনিধি

নরসিংদীর মেঘনা নদী থেকে পুলিশের হারিয়ে যাওয়া ১৬ রাউন্ড ৭.৬২ মিমি (৭.৬২ সস) গুলি উদ্ধার করেছে বিশেষ বাহিনী এসআরবি-১১ (স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন)-এর একটি চৌকস আভিযানিক দল। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টা ২০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত দীর্ঘ প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী নদীগর্ভে উদ্ধার অভিযান চালিয়ে এসব গুলি উদ্ধার করা হয়।

এসআরবি জানায়, নরসিংদী মডেল থানাধীন ইউএমসি জুট মিলসের গেটের সামনে বাউলপাড়া বেড়িবাঁধের প্রায় ১০০ গজ পূর্বে মেঘনা নদীর পানির নিচে বিপুল পরিমাণে পুলিশের হারানো অস্ত্র ও গোলাবারুদ পরিত্যক্ত অবস্থায় রয়েছে শনিবার সকালে এক হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে এমন গোপন সংবাদ আসে। খবর পাওয়ার পরপরই এসআরবি-১১-এর সদস্যরা এলাকাটি ঘিরে ফেলেন। 

বেলা সাড়ে ১১টার দিকে এসআরবি-১১, সিপিএসসি নরসিংদীর ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আরিফুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস দল ঘটনাস্থলে পৌঁছায় এবং পানির নিচে অভিযান শুরু করে। দীর্ঘ পাঁচ ঘণ্টার নিরলস প্রচেষ্টায় পানির তলদেশ থেকে পুলিশের হারিয়ে যাওয়া ১৬ রাউন্ড ৭.৬২ মিমি গুলি উদ্ধার করতে সক্ষম হয় দলটি।

এসআরবি’র সিপিএসসি নরসিংদীর ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আরিফুল ইসলাম জানান, অভিযান শেষে উদ্ধারকৃত গোলাবারুদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নরসিংদী সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

নরসিংদীতে মেঘনা নদী থেকে পুলিশের হারিয়ে যাওয়া ১৬ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নরসিংদীর মেঘনা নদী থেকে পুলিশের হারিয়ে যাওয়া ১৬ রাউন্ড ৭.৬২ মিমি (৭.৬২ সস) গুলি উদ্ধার করেছে বিশেষ বাহিনী এসআরবি-১১ (স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন)-এর একটি চৌকস আভিযানিক দল। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টা ২০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত দীর্ঘ প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী নদীগর্ভে উদ্ধার অভিযান চালিয়ে এসব গুলি উদ্ধার করা হয়।

এসআরবি জানায়, নরসিংদী মডেল থানাধীন ইউএমসি জুট মিলসের গেটের সামনে বাউলপাড়া বেড়িবাঁধের প্রায় ১০০ গজ পূর্বে মেঘনা নদীর পানির নিচে বিপুল পরিমাণে পুলিশের হারানো অস্ত্র ও গোলাবারুদ পরিত্যক্ত অবস্থায় রয়েছে শনিবার সকালে এক হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে এমন গোপন সংবাদ আসে। খবর পাওয়ার পরপরই এসআরবি-১১-এর সদস্যরা এলাকাটি ঘিরে ফেলেন। 

বেলা সাড়ে ১১টার দিকে এসআরবি-১১, সিপিএসসি নরসিংদীর ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আরিফুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস দল ঘটনাস্থলে পৌঁছায় এবং পানির নিচে অভিযান শুরু করে। দীর্ঘ পাঁচ ঘণ্টার নিরলস প্রচেষ্টায় পানির তলদেশ থেকে পুলিশের হারিয়ে যাওয়া ১৬ রাউন্ড ৭.৬২ মিমি গুলি উদ্ধার করতে সক্ষম হয় দলটি।

এসআরবি’র সিপিএসসি নরসিংদীর ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আরিফুল ইসলাম জানান, অভিযান শেষে উদ্ধারকৃত গোলাবারুদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নরসিংদী সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত