ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন”,এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে জয়পুরহাটে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আল মামুন মিয়া বলেন, বর্তমান বিশ্বে প্রযুক্তির দ্রুত বিকাশের সঙ্গে পর্যটন খাতেও ব্যাপক পরিবর্তন আসছে। ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যকর ব্যবহার পর্যটন শিল্পকে আরও আধুনিক, সহজলভ্য ও আকর্ষণীয় করে তুলতে পারে। স্থানীয় পর্যটন সম্ভাবনাগুলোকে প্রযুক্তির মাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, অতিরিক্ত জেলা প্রশাসক জেসমিন নাহার এবং জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেনসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, পর্যটন খাত সংশ্লিষ্ট ব্যক্তি এবং স্থানীয় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যসহ সর্বস্তরের মানুষ এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন