জয়পুরহাট    মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ছবি : প্রতিনিধি

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও মশার প্রজননস্থল ধ্বংসে পাবনার ভাঙ্গুড়ায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আশপাশের এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার এবং মশার প্রজননের সম্ভাব্য স্থানগুলো পরিষ্কার করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান, ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছা. হালিমা খানম, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক (অব.) মো. মাহবুব-উল-আলম বাবলু, ভাঙ্গুড়া পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, রোভার স্কাউটের সদস্যসহ সংশ্লিষ্টরা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে নিজ নিজ বাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও পানি জমে থাকলে দ্রুত তা অপসারণ করতে হবে। জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও মশার প্রজননস্থল ধ্বংসে পাবনার ভাঙ্গুড়ায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আশপাশের এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার এবং মশার প্রজননের সম্ভাব্য স্থানগুলো পরিষ্কার করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান, ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছা. হালিমা খানম, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক (অব.) মো. মাহবুব-উল-আলম বাবলু, ভাঙ্গুড়া পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, রোভার স্কাউটের সদস্যসহ সংশ্লিষ্টরা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে নিজ নিজ বাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও পানি জমে থাকলে দ্রুত তা অপসারণ করতে হবে। জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত