জয়পুরহাট    মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

কুতুবদিয়ায় বিশ্ব নদী দিবস পালিত

কুতুবদিয়ায় বিশ্ব নদী দিবস পালিত
ছবি : প্রতিনিধি

কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় '"নদী বাঁচাতে নবায়নযোগ্য জ্বালানি, এখনই- " শীর্ষক দাবিতে বিশ্ব নদী দিবস ২০২৬ পালিত হয়েছে। 

রবিবার ২৭ সেপ্টেম্বর ২০২৬ সকালে দিবসটি পালন উপলক্ষে কুতু্দিয়া উপজেলা গেইটে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতীয় সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ ও স্থানীয় সংগঠন কুতুবদিয়া দ্বীপ সুরক্ষা আন্দোলন (কেডিএসএ) 'র যৌথ উদ্যোগে ওই কর্মসূচির আযোজন করা হয়েছে।

ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) কুতুবদিয়ার আহবায়ক এম. শহীদুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তারা বলেন, কুতুবদিয়ার সুপ্রাচীন ও নদীসমতূল্য ঐতিহ্যবাহী পাইলটকাটা খাল আজ অস্তিত্ব সংকটে। এই খালের অধিকাংশ অংশ প্রভাবশালির জবর দখলে। 

খালটি অবৈধ দখল ও দূষণে বিপন্ন। দ্বীপের সুদীর্ঘ পাইলটকাটা খালের স্বাভাবিক গতিপ্রবাহ ফিরিয়ে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ হস্তক্ষেপ কামনা করেন। 

তারা বলেন, কুতুবদিয়ার পাইলটকাটা খাল নির্ভর জীবিকা আহরণের অসংখ্য পেশাজীবি আজ পেশাহীন হয়ে পড়েছে। ওই খালের মাছ চাষি, লবণচাষি ও অনেক শ্রমজীবি মানুষের জীবিকার পথ বন্ধ হয়ে গেছে। 

এসময বক্তারা নদী ও জলজ প্রতিবেশ রক্ষায় জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানিতে দ্রুত ও ন্যায্য রূপান্তরের আহ্বান জানান। বক্তারা, নদী ও প্রকৃতি সুরক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং মানুষের জীবন-জীবিকা রক্ষায় টেকসই জ্বালানি ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

কুতুবদিয়ায় বিশ্ব নদী দিবস পালিত

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত