জয়পুরহাট    মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

পাঁচবিবিতে জামায়াতের আমীর সড়ক দুর্ঘটনায় আহত

ছবি- প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাঁচবিবি উপজেলা শাখার আমীর ডাঃ মোঃ সুজাউল করিম সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। 

‎উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবু সুফিয়ান মুক্তার জানান,আজ সোমবার সকালে উপজেলা আইনশৃঙ্খলা মিটিং এ যোগ দেওয়ার জন্য পাঁচবিবি উপজেলা জামায়াতের আমীর ডাঃ মোঃ সুজাউল করিম কুসুম্বা ইউনিয়নের বাঁশপুর গ্রামের নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে চানপাড়া  সড়ক পথে পাঁচবিবি অভিমুখে আসছিলেন। 

প্রতিমধ্যে কুসুম্বা বোর্ডঘর নামক স্থানে একটি শেয়াল হঠাৎ দৌড়ে রাস্তা পার হওয়ার সময় তার মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে সে রাস্তায় ছিটকে পড়ে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। ‎স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পাঁচবিবি উপজেলা মহিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়েছেন।

‎কর্তব্যরত চিকিৎসকরা জানান,তাঁর বাম হাতের কব্জি ভেঙ্গে গেছে এবং শরীরের বিভিন্ন স্থানে চামড়া উঠে গিয়ে গুরুতর জখম হয়েছেন। আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে রেফার্ড করতে হতে পারে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

পাঁচবিবিতে জামায়াতের আমীর সড়ক দুর্ঘটনায় আহত

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জয়পুরহাটের পাঁচবিবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাঁচবিবি উপজেলা শাখার আমীর ডাঃ মোঃ সুজাউল করিম সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। 

‎উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবু সুফিয়ান মুক্তার জানান,আজ সোমবার সকালে উপজেলা আইনশৃঙ্খলা মিটিং এ যোগ দেওয়ার জন্য পাঁচবিবি উপজেলা জামায়াতের আমীর ডাঃ মোঃ সুজাউল করিম কুসুম্বা ইউনিয়নের বাঁশপুর গ্রামের নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে চানপাড়া  সড়ক পথে পাঁচবিবি অভিমুখে আসছিলেন। 

প্রতিমধ্যে কুসুম্বা বোর্ডঘর নামক স্থানে একটি শেয়াল হঠাৎ দৌড়ে রাস্তা পার হওয়ার সময় তার মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে সে রাস্তায় ছিটকে পড়ে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। ‎স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পাঁচবিবি উপজেলা মহিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়েছেন।

‎কর্তব্যরত চিকিৎসকরা জানান,তাঁর বাম হাতের কব্জি ভেঙ্গে গেছে এবং শরীরের বিভিন্ন স্থানে চামড়া উঠে গিয়ে গুরুতর জখম হয়েছেন। আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে রেফার্ড করতে হতে পারে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত