জয়পুরহাট    মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

পাঁচবিবিতে মাওড়িতলা ব্রিজে ঝুঁকিপূর্ণ চলাচল,লাইট পোস্ট দাবি

ছবি- প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবিতে ছোট যমুনা নদীর উপর নির্মিত বড়মানিক-মাওড়িতলা ব্রিজটি পুনর্নির্মাণের কাজ শেষ হলেও রাতের আঁধারে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় এলাকাবাসী চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। রাতের অন্ধকারে ছিনতাই ও মাদকসেবীদের উপদ্রব আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। যা সাধারণ পথচারী ও এলাকাবাসীর চলাচলের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

‎জনস্বার্থে এলাকাবাসী ওই ব্রিজে লাইট পোস্টের আবেদন জানিয়ে পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাছে একটি আবেদন পত্র জমা দিয়েছেন এবং তার অনুলিপি পৌর প্রশাসক ও উপজেলা প্রকৌশলী বরাবর প্রেরণ করেছেন।

‎বড়মানিক গ্রামের বাসিন্দা ছালেকিল,অনন্তপুর গ্রামের আবুল বাশার, ছোটমানিক গ্রামের হারুনুর রশিদ ও কড়িয়া গ্রামের আব্দুল কাইয়ুম জানান, আমাদের বাড়ি থেকে যাতায়াত করার সময় নবনির্মিত ছোট যমুনা নদীর উপরে মাউড়িতলা-বড় মানিক সড়কের ব্রিজটি সন্ধ্যা নামলেই অন্ধকার হয়ে থাকে। এখানে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই জন-নিরাপত্তার স্বার্থে আমরা দ্রুত ঐ ব্রিজে লাইট পোস্ট স্থাপনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছি। 

‎তাই অবিলম্বে এই ব্রিজে লাইট পোস্ট স্থাপনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আশু হস্তক্ষেপ কামনা করেছেন পথচারী ও এলাকাবাসীরা।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

পাঁচবিবিতে মাওড়িতলা ব্রিজে ঝুঁকিপূর্ণ চলাচল,লাইট পোস্ট দাবি

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জয়পুরহাটের পাঁচবিবিতে ছোট যমুনা নদীর উপর নির্মিত বড়মানিক-মাওড়িতলা ব্রিজটি পুনর্নির্মাণের কাজ শেষ হলেও রাতের আঁধারে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় এলাকাবাসী চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। রাতের অন্ধকারে ছিনতাই ও মাদকসেবীদের উপদ্রব আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। যা সাধারণ পথচারী ও এলাকাবাসীর চলাচলের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

‎জনস্বার্থে এলাকাবাসী ওই ব্রিজে লাইট পোস্টের আবেদন জানিয়ে পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাছে একটি আবেদন পত্র জমা দিয়েছেন এবং তার অনুলিপি পৌর প্রশাসক ও উপজেলা প্রকৌশলী বরাবর প্রেরণ করেছেন।

‎বড়মানিক গ্রামের বাসিন্দা ছালেকিল,অনন্তপুর গ্রামের আবুল বাশার, ছোটমানিক গ্রামের হারুনুর রশিদ ও কড়িয়া গ্রামের আব্দুল কাইয়ুম জানান, আমাদের বাড়ি থেকে যাতায়াত করার সময় নবনির্মিত ছোট যমুনা নদীর উপরে মাউড়িতলা-বড় মানিক সড়কের ব্রিজটি সন্ধ্যা নামলেই অন্ধকার হয়ে থাকে। এখানে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই জন-নিরাপত্তার স্বার্থে আমরা দ্রুত ঐ ব্রিজে লাইট পোস্ট স্থাপনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছি। 

‎তাই অবিলম্বে এই ব্রিজে লাইট পোস্ট স্থাপনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আশু হস্তক্ষেপ কামনা করেছেন পথচারী ও এলাকাবাসীরা।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত