জয়পুরহাট    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

সাতক্ষীরা সুন্দরবনের রেঞ্জে হতাশা,কমেছে পর্যটক-রাজস্ব

ছবি : প্রতিনিধি

বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের বড় একটি অংশ সাতক্ষীরায়। দেশের ছয়টি জেলাজুড়ে সুন্দরবন বিস্তৃত হলেও সাতক্ষীরা থেকে সড়কপথে সুন্দরবনের কাছাকাছি যাওয়া যায়। 

ফলে প্রতিবছর দেশ-বিদেশের অনেক পর্যটক সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে আসেন। তবে এবার পর্যটকের সংখ্যা কমেছে। এর প্রভাব পড়েছে পর্যটননির্ভর ব্যবসা ও স্থানীয় মানুষের জীবন-জীবিকায়।

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে কলাগাছিয়া ও কচিখালী পর্যটকদের কাছে জনপ্রিয়। সুন্দরবনসংলগ্ন দেবহাটার রূপসি ম্যানগ্রোভ ফরেস্ট এবং শ্যামনগরের মুন্সিগঞ্জের আকাশলীনা ইকো ট্যুরিজম সেন্টারও পর্যটকদের আকর্ষণ করে। 

ইছামতী নদীর তীরের রূপসি ম্যানগ্রোভ ফরেস্ট এবং আকাশলীনার বিভিন্ন আয়োজন পর্যটকদের জন্য বাড়তি আকর্ষণ তৈরি করেছে।

তবে পর্যটন মৌসুম শুরু হলেও এবার সাতক্ষীরা রেঞ্জে পর্যটকের কাঙ্ক্ষিত চাপ নেই। পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিরা এর অন্যতম কারণ হিসেবে সাতক্ষীরা-শ্যামনগর সড়কের বেহাল দশাকে দায়ী করছেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

সাতক্ষীরা সুন্দরবনের রেঞ্জে হতাশা,কমেছে পর্যটক-রাজস্ব

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের বড় একটি অংশ সাতক্ষীরায়। দেশের ছয়টি জেলাজুড়ে সুন্দরবন বিস্তৃত হলেও সাতক্ষীরা থেকে সড়কপথে সুন্দরবনের কাছাকাছি যাওয়া যায়। 

ফলে প্রতিবছর দেশ-বিদেশের অনেক পর্যটক সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে আসেন। তবে এবার পর্যটকের সংখ্যা কমেছে। এর প্রভাব পড়েছে পর্যটননির্ভর ব্যবসা ও স্থানীয় মানুষের জীবন-জীবিকায়।

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে কলাগাছিয়া ও কচিখালী পর্যটকদের কাছে জনপ্রিয়। সুন্দরবনসংলগ্ন দেবহাটার রূপসি ম্যানগ্রোভ ফরেস্ট এবং শ্যামনগরের মুন্সিগঞ্জের আকাশলীনা ইকো ট্যুরিজম সেন্টারও পর্যটকদের আকর্ষণ করে। 

ইছামতী নদীর তীরের রূপসি ম্যানগ্রোভ ফরেস্ট এবং আকাশলীনার বিভিন্ন আয়োজন পর্যটকদের জন্য বাড়তি আকর্ষণ তৈরি করেছে।

তবে পর্যটন মৌসুম শুরু হলেও এবার সাতক্ষীরা রেঞ্জে পর্যটকের কাঙ্ক্ষিত চাপ নেই। পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিরা এর অন্যতম কারণ হিসেবে সাতক্ষীরা-শ্যামনগর সড়কের বেহাল দশাকে দায়ী করছেন।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত