গুইমারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিসকাতুল তামান্না বলেছেন, সংবাদমাধ্যম সমাজের সজাগ প্রহরী হিসেবে কাজ করে এবং গঠনমূলক সংবাদ প্রকাশের মাধ্যমে রাষ্ট্রকে সঠিক দিশা দেখায়।
সরকারের উন্নয়ন কর্মকাণ্ড, সমস্যা আর সম্ভাবনা প্রকাশে গণমাধ্যম ‘তৃতীয় নয়ন’ বা সমাজের দর্পণ হিসেবে দায়িত্ব পালন করছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে পিআইডি আয়োজিত ‘বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা' শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
গুইমারা উপজেলা প্রশাসন ও রামগড় তথ্য অফিসের আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পিআইডি চট্টগ্রামের আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা বাপ্পি চক্রবর্তী।
আঞ্চলিক তথ্য কর্মকর্তা জি এম সাইফুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গুইমারা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোরোয়ার্দী, গুইমারা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আলী, রামগড়ের সহকারী তথ্য কর্মকর্তা খন্দকার তৌহিদ ও উপজেলা শিক্ষা অফিসার বাবলু হোসেন প্রমুখ।
মতবিনিময় সভায় রামগড় প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন লাভলু, সাবেক সভাপতি শ্যামল রুদ্র, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন; মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি জসিম উদ্দিন জয়নাল, সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মজিবর রহমান ভূঁইয়া; গুইমারা প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আবদুল আলী, সাধারণ সম্পাদক এম দুলাল আহাম্মদসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উন্মুক্ত আলোচনায় অংশ নেন।

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন