জয়পুরহাট    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

মাটিরাঙ্গায় পোশাক তৈরি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

ছবি : প্রতিনিধি

মাটিরাঙ্গা উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে এবং ‘আলোকিত যুব উন্নয়ন সংঘ’-এর কার্যালয়ে ২১ দিনব্যাপী পোশাক তৈরি প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কোর্সটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতু।

এ সময় তিনি ‘আলোকিত যুব উন্নয়ন সংঘ’-এর কার্যালয় পরিদর্শন করেন এবং প্রশিক্ষণ কার্যক্রমের বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ আশরাফ উদ্দিনসহ যুব উন্নয়ন অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

আয়োজকরা জানান, ২১ দিনব্যাপী এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের পোশাক তৈরির ব্যবহারিক দক্ষতা অর্জনের পাশাপাশি আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার সুযোগ তৈরি হবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

মাটিরাঙ্গায় পোশাক তৈরি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

মাটিরাঙ্গা উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে এবং ‘আলোকিত যুব উন্নয়ন সংঘ’-এর কার্যালয়ে ২১ দিনব্যাপী পোশাক তৈরি প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কোর্সটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতু।

এ সময় তিনি ‘আলোকিত যুব উন্নয়ন সংঘ’-এর কার্যালয় পরিদর্শন করেন এবং প্রশিক্ষণ কার্যক্রমের বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ আশরাফ উদ্দিনসহ যুব উন্নয়ন অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

আয়োজকরা জানান, ২১ দিনব্যাপী এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের পোশাক তৈরির ব্যবহারিক দক্ষতা অর্জনের পাশাপাশি আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার সুযোগ তৈরি হবে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত