দিনাজপুরের নবাবগঞ্জে দাউদপুর ডিগ্রি মহাবিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্বোধন ও শিক্ষার্থী-অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভায় সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ হোসেন বলেছেন, বর্তমান সরকার জনগণের চাহিদা ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে কাজ করছে। ফলে অনেক ক্ষেত্রেই মানুষের দাবি জানানোর আগেই প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে দাউদপুর ডিগ্রি মহাবিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, কয়েক দিনের মধ্যেই সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এ বছর পূজামণ্ডপগুলোর জন্য বরাদ্দ ও আর্থিক সহায়তা অতীতের যেকোনো সময়ের তুলনায় বৃদ্ধি করা হয়েছে। অনেক ক্ষেত্রে আয়োজকদের চাওয়ার আগেই প্রয়োজনীয় সহযোগিতার ব্যবস্থা করা হয়েছে।
তিনি আরও বলেন, গত ২৫ বছরে পূজামণ্ডপগুলো যে পরিমাণ অনুদান পেয়েছে, তার তুলনায় এবার বেশি আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। একই সঙ্গে সরকারি চাকরিজীবীদের জন্য দুর্গাপূজা উপলক্ষে ছুটিও বাড়িয়ে পাঁচ দিন করা হয়েছে। এসব উদ্যোগ প্রমাণ করে যে সরকার জনগণের মনের ভাষা বুঝতে পারে এবং তাদের প্রয়োজনের প্রতি আন্তরিক।
ডা. জাহিদ হোসেন বলেন, আমাদের নেতা তারেক রহমান জনগণের কল্যাণে সবসময় সচেতন। মানুষের প্রয়োজন ও প্রত্যাশা পূরণে তিনি আগাম উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দেন। সেই ধারাবাহিকতায় জনগণের কল্যাণে বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে।
অনুষ্ঠানে কলেজের একাডেমিক ভবনের উদ্বোধন শেষে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন মন্ত্রী। এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং সুধীজন উপস্থিত ছিলেন।

রোববার, ০৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন