জয়পুরহাট    শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

আক্কেলপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ছবি- প্রতিনিধি

জয়পুরহাটের আক্কেলপুরে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন আয়োজিত বৃত্তি পরীক্ষা-২০২৫-এ বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) উপজেলার হাইটেক পৌর কিন্ডার গার্টেন স্কুল প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আক্কেলপুর পৌরসভার সাবেক কাউন্সিলর,পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও আক্কেলপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো.আমিনুল ইসলাম পল্টু।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আজকের কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ ও সমাজের নেতৃত্ব দেবে। শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের সৎ, আদর্শবান ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার বিকাশে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি নেতা মো. আমিনুর রশিদ ইকু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সামিউল হাসান ইমন, সাংগঠনিক সম্পাদক এম.ইউ আহমেদ মোশারফ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক-১ মো. আনিছুর রহমান ও সাংগঠনিক সম্পাদক-২ আবু রায়হান খান।

হাইটেক পৌর কিন্ডার গার্টেন স্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুস সালাম মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় বক্তারা শিক্ষার্থীদের সাফল্যের জন্য অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

আক্কেলপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত