শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা এবং শিক্ষকদের প্রতি শিক্ষার্থীদের শ্রদ্ধাবোধ ও সম্মান বৃদ্ধির লক্ষ্যে বগুড়ার দুপচাঁচিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও সর্বস্তরের শিক্ষক সমাজের উদ্যোগে র্যালি, গুণী শিক্ষক সম্মাননা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
৫ অক্টোবর (সোমবার) উপজেলা মডেল মসজিদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহরুখ খানের সভাপতিত্বে এবং শাহ মোঃ মাহামুদুন নবীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার বলেন, "শিক্ষকরাই একটি জাতির ভবিষ্যৎ গড়ার প্রধান কারিগর। একজন আদর্শ শিক্ষক শুধু পাঠ্যবইয়ের জ্ঞানই দেন না, বরং শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করেন। তাই শিক্ষকদের যথাযথ সম্মান ও মর্যাদা দিতে হবে এবং শিক্ষার মানোন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে।"
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান, একেএম মনিরুল ইসলাম খান স্বপন, সভাপতি, উপজেলা বিএনপি, আব্দুল হামিদ, সাবেক সভাপতি, উপজেলা বিএনপি, জাকির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, এনায়েতুর রশীদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, রফিকুল আলম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ,ইউসুফ আলী, অধ্যক্ষ, আনিছুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, আলোচনা সভা শেষে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য উপজেলা পর্যায়ের ৪ জন গুণী শিক্ষককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন