নওগাঁর মান্দায় আর্থিক সংকটে থাকা মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে সামাজিক উন্নয়ন সংস্থা ভার্ক। ৩২ শিক্ষার্থীর মাঝে বিতরণ করা হয়েছে ৪ লাখ ৮০ হাজার টাকার শিক্ষাবৃত্তি।
নওগাঁর মান্দায় সামাজিক উন্নয়ন সংস্থা ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার,ভার্কের উদ্যোগে ৩২ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
সোমবার মান্দা টেক্সটাইল ইনস্টিটিউটের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ ও চেক তুলে দেওয়া হয়। এ বছর ৪ জনকে উচ্চশিক্ষাবৃত্তি এবং ২৮ জনকে সাধারণ শিক্ষাবৃত্তি দেওয়া হয়।
সব মিলিয়ে বিতরণ করা হয়েছে ৪ লাখ ৮০ হাজার টাকা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মান্দা উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ আতিয়া খাতুন। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ পরিচালনা করবে।
তাই সব বাধা অতিক্রম করে নিজেদের যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। একই সঙ্গে বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতনতা তৈরিতে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। আর্থিক সহায়তা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থী ও অভিভাবকরা।

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন