দিনাজপুরের বিরামপুরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের অংশগ্রহণে সোমবার (৫ অক্টোবর) দুপুরে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তানজিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লাইলা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিরাজুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হুমায়ুন কবির, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি শাহ্ আলম মন্ডল, বিজুল দারুল হুদা কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. নুরুল ইসলাম, বিরামপুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক মসফিকুর রহমান,
শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি সহকারী অধ্যাপক সাইদুর রহমান, বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান হোসেন, কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, কেটরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী মাসুদ রুবেল, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, সিনিয়র শিক্ষক নজরুল ইসলাম এবং সহকারী শিক্ষক রেজাউল ইসলামসহ অন্যান্য শিক্ষক নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকতা পেশার মর্যাদা বৃদ্ধি এবং দেশ গঠনে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি আগামী প্রজন্মকে দক্ষ, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
দিবসটির কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজন অংশগ্রহণ করেন।

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন