নওগাঁর ধামইরহাটে সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. মুস্তাকিম আহমেদ (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, উপজেলার ইসবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষ থেকে গত ১ থেকে ৪ অক্টোবরের মধ্যে ৪৫ হাজার টাকা মূল্যের একটি HP Core i5 ল্যাপটপ চুরি হয়। এ ঘটনায় ধামইরহাট থানায় মামলা দায়ের করা হয়।
মামলার পর গোপন সংবাদের ভিত্তিতে ৬ অক্টোবর রাত ১টা ১৫ মিনিটে ইসবপুর বাজার থেকে চোরাই ল্যাপটপসহ মুস্তাকিমকে গ্রেপ্তার করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. মিন্টু রহমান।
গ্রেপ্তার আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হচ্ছে।

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন