জয়পুরহাট    মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

দুপচাঁচিয়ায় পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ গ্রেপ্তার ৬

ছবি- প্রতিনিধি

বগুড়ার দুপচাঁচিয়ায় পুলিশের পৃথক বিশেষ অভিযানে মাদক বিক্রেতা, চাঁদাবাজি ও প্রতারণা মামলার পরোয়ানাভুক্ত আসামিসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় এক আসামির কাছ থেকে ৩২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৫ সেপ্টেম্বর)রাতে দুপচাঁচিয়া থানা পুলিশ পৌরসভার বরধাপ এলাকায় অভিযান চালায়। অভিযানে আনসার আলীর ছেলে মইদুল ইসলাম (২৩) কে ৩২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

এছাড়াও পৃথক অভিযানে চাঁদাবাজি মামলার পরোয়ানাভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন—ডিমশহর এলাকার কামালের ছেলে কাফি খান, ডিমশহর দক্ষিণপাড়ার জহিরউদ্দিনের ছেলে জোবায়ের হোসেন, ডিমশহর এলাকার বেলাল তালুকদারের ছেলে খাইরুল ইসলাম তালুকদার এবং ডিমশহর মণ্ডলাপাড়ার হাফেজ আবদুল মজিদের ছেলে জোনায়েদ হোসেন।

আরেকটি পৃথক অভিযানে পাইকপাড়া গ্রামের প্রতারণা মামলার পরোয়ানাভুক্ত আসামি আমজাদ হোসেনের ছেলে আবুল কালামকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মঙ্গলবার বগুড়ার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

দুপচাঁচিয়ায় পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ গ্রেপ্তার ৬

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

বগুড়ার দুপচাঁচিয়ায় পুলিশের পৃথক বিশেষ অভিযানে মাদক বিক্রেতা, চাঁদাবাজি ও প্রতারণা মামলার পরোয়ানাভুক্ত আসামিসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় এক আসামির কাছ থেকে ৩২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৫ সেপ্টেম্বর)রাতে দুপচাঁচিয়া থানা পুলিশ পৌরসভার বরধাপ এলাকায় অভিযান চালায়। অভিযানে আনসার আলীর ছেলে মইদুল ইসলাম (২৩) কে ৩২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

এছাড়াও পৃথক অভিযানে চাঁদাবাজি মামলার পরোয়ানাভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন—ডিমশহর এলাকার কামালের ছেলে কাফি খান, ডিমশহর দক্ষিণপাড়ার জহিরউদ্দিনের ছেলে জোবায়ের হোসেন, ডিমশহর এলাকার বেলাল তালুকদারের ছেলে খাইরুল ইসলাম তালুকদার এবং ডিমশহর মণ্ডলাপাড়ার হাফেজ আবদুল মজিদের ছেলে জোনায়েদ হোসেন।

আরেকটি পৃথক অভিযানে পাইকপাড়া গ্রামের প্রতারণা মামলার পরোয়ানাভুক্ত আসামি আমজাদ হোসেনের ছেলে আবুল কালামকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মঙ্গলবার বগুড়ার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত