জয়পুরহাট    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

দুপচাঁচিয়ায় বর্জ্য ব্যবস্থাপনার মানোন্নয়নে মতবিনিময় সভা

ছবি- প্রতিনিধি

বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভার দোকানপাট, মার্কেট, স্কুল-কলেজ ও বিভিন্ন অফিসের প্রতিদিনের ময়লা-আবর্জনা নিয়মিত সংগ্রহ করে নির্দিষ্ট ডাম্পিং স্টেশনে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে। এ কার্যক্রমকে গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে বুধবার(৭ অক্টোবর) বিকেল ৩ টায়  পৌরসভার ৫নং ওয়ার্ডবাসীর সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

​দুপচাঁচিয়া পৌরসভার হলরুমে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন দুপচাঁচিয়া পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ শাহরুখ খান। পৌরসভার উচ্চমান সহকারী মাহমুদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ৫নং ওয়ার্ডের সর্বস্তরের নাগরিক অংশ নেন।

​সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ শাহরুখ খান বলেন, "একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পৌরসভা গড়ে তোলা আমাদের মূল লক্ষ্য। দোকান, মার্কেট, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি অফিস থেকে প্রতিদিনের জমে থাকা ময়লা-আবর্জনা নির্দিষ্ট সময়ে সংগ্রহ করে তা নিরাপদে ডাম্পিং স্টেশনে অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগ সফল করতে পৌরবাসীকে এগিয়ে আসতে হবে এবং বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের ময়লা যত্রতত্র না ফেলে নির্ধারিত জায়গায় বা বর্জ্য সংগ্রাহকদের কাছে পৌঁছে দিতে হবে।"

​সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন— নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান, উপ- প্রকৌশলী তাজুল ইসলাম রঞ্জু, পরিস্কার পরদর্শক মিজানুর রহমান লিটন,প্রশাসনিক কর্মকর্তা মোস্তফা কামাল,সুপারভিসন কর্মকর্তা নাজমুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ,সোভা এনজিওর আনারুল আজাদ লিটন,

থানার পুলিশ পরিদর্শক নাসিরুল ইসলাম ও পৌর সাবেক সংরক্ষিত মহিলা কাউন্সিলর জাহানারা বেগম সহ প্রমূখ।

​বক্তারা পৌরসভার এমন জনকল্যাণমুখী উদ্যোগকে স্বাগত জানান এবং একটি সুন্দর, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব পৌরসভা গঠনে পৌর কর্তৃপক্ষকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

দুপচাঁচিয়ায় বর্জ্য ব্যবস্থাপনার মানোন্নয়নে মতবিনিময় সভা

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত