জয়পুরহাট    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

দিনাজপুরে শিক্ষার্থীদের সাইবার ও ট্রাফিক নিরাপত্তায় লিফলেট বিতরণ

ছবি- প্রতিনিধি

সাইবার নিরাপত্তা, ট্রাফিক আইন ও সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করতে দিনাজপুর পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছেন জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম।

বুধবার (৭ অক্টোবর) দুপুরে দিনাজপুর পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয় পরিদর্শনকালে তিনি শিক্ষার্থীদের মধ্যে এসব লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা শিক্ষার্থীদের নিরাপদে সাইবার জগত ব্যবহারের পাশাপাশি অনলাইন গেম ও ডিজিটাল ডিভাইসের আসক্তি থেকে দূরে থাকার বিষয়ে পরামর্শ দেন। একই সঙ্গে মাদক, কিশোর গ্যাং এবং ট্রাফিক আইন ও সড়ক নিরাপত্তা সম্পর্কে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।

তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ড, খেলাধুলা ও ধর্মীয় কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত রাখার আহ্বান জানান। এতে শিক্ষার্থীদের মানসিক ও সামাজিক বিকাশের পাশাপাশি অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকা সম্ভব হবে বলেও তিনি উল্লেখ করেন।

এ ছাড়া রাস্তায় চলাচলের সময় শিক্ষার্থীরা কোনো ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে কি না, সে বিষয়েও তাদের কাছে জানতে চান পুলিশ সুপার। কোনো শিক্ষার্থী রাস্তায় বা অন্য কোথাও সমস্যার শিকার হলে দ্রুত নিকটস্থ থানায় যোগাযোগ অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করার পরামর্শ দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার, দিনাজপুর পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

দিনাজপুরে শিক্ষার্থীদের সাইবার ও ট্রাফিক নিরাপত্তায় লিফলেট বিতরণ

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

সাইবার নিরাপত্তা, ট্রাফিক আইন ও সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করতে দিনাজপুর পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছেন জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম।

বুধবার (৭ অক্টোবর) দুপুরে দিনাজপুর পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয় পরিদর্শনকালে তিনি শিক্ষার্থীদের মধ্যে এসব লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা শিক্ষার্থীদের নিরাপদে সাইবার জগত ব্যবহারের পাশাপাশি অনলাইন গেম ও ডিজিটাল ডিভাইসের আসক্তি থেকে দূরে থাকার বিষয়ে পরামর্শ দেন। একই সঙ্গে মাদক, কিশোর গ্যাং এবং ট্রাফিক আইন ও সড়ক নিরাপত্তা সম্পর্কে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।

তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ড, খেলাধুলা ও ধর্মীয় কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত রাখার আহ্বান জানান। এতে শিক্ষার্থীদের মানসিক ও সামাজিক বিকাশের পাশাপাশি অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকা সম্ভব হবে বলেও তিনি উল্লেখ করেন।

এ ছাড়া রাস্তায় চলাচলের সময় শিক্ষার্থীরা কোনো ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে কি না, সে বিষয়েও তাদের কাছে জানতে চান পুলিশ সুপার। কোনো শিক্ষার্থী রাস্তায় বা অন্য কোথাও সমস্যার শিকার হলে দ্রুত নিকটস্থ থানায় যোগাযোগ অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করার পরামর্শ দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার, দিনাজপুর পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত