জয়পুরহাট    বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

পোরশায় চাঁচাইবাড়ী কামিল মাদ্রাসার নবনির্মিত ভবন উদ্বোধন

ছবি- প্রতিনিধি

নওগাঁর পোরশায় পলাশবাড়ী চাঁচাইবাড়ী কামিল মাদ্রাসার নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে ভবনটির উদ্বোধন করেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

উদ্বোধন উপলক্ষে মাদ্রাসা প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জান্নাত আরা তিথি। অনুষ্ঠানেআরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম, বিএনপি সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম ,সম্মানিত সদস্য আলহাজ্ব তৌফিকুর রহমান সহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ ও মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ সময় সংসদ সদস্য মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীদের আধুনিক ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সরকারের পাশাপাশি স্থানীয়দেরও সহযোগিতা প্রয়োজন।

মাদ্রাসার শিক্ষক ও সংশ্লিষ্টরা জানান, নবনির্মিত ভবন উদ্বোধনের ফলে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম আরও সুন্দর ও স্বাচ্ছন্দ্যময় হবে। নতুন ভবনটি মাদ্রাসার শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

পোরশায় চাঁচাইবাড়ী কামিল মাদ্রাসার নবনির্মিত ভবন উদ্বোধন

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

নওগাঁর পোরশায় পলাশবাড়ী চাঁচাইবাড়ী কামিল মাদ্রাসার নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে ভবনটির উদ্বোধন করেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

উদ্বোধন উপলক্ষে মাদ্রাসা প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জান্নাত আরা তিথি। অনুষ্ঠানেআরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম, বিএনপি সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম ,সম্মানিত সদস্য আলহাজ্ব তৌফিকুর রহমান সহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ ও মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ সময় সংসদ সদস্য মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীদের আধুনিক ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সরকারের পাশাপাশি স্থানীয়দেরও সহযোগিতা প্রয়োজন।

মাদ্রাসার শিক্ষক ও সংশ্লিষ্টরা জানান, নবনির্মিত ভবন উদ্বোধনের ফলে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম আরও সুন্দর ও স্বাচ্ছন্দ্যময় হবে। নতুন ভবনটি মাদ্রাসার শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত