জয়পুরহাট    বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

পাঁচবিবির সারিকার স্বপ্ন জাতীয় মঞ্চে নাচতে চায়

ছবি- প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পিয়ারা ছাতিনালী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মোছাঃ সারিকা ইসলাম ক্লাসিক্যাল নৃত্যে ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। এবার ডাক পেয়েছে জয়পুরহাট জেলার হয়ে রাজশাহী বিভাগে। তার স্বপ্ন জাতীয় মঞ্চে নিজের নৈপুণ্য প্রদর্শন করা।

সারিকা উপজেলার আওলাই ইউনিয়নের বয়ড়া ছাতিনালী গ্রামের মোঃ মেরাজুল ইসলামের মেয়ে। বাবা-মা ও পরিবারের উৎসাহেই তার এতদূর আসা। সারিকা বলেন, বাবা-মা ও পরিবারের উৎসাহেই আমি এতদূর আসতে পেরেছি। আমি স্বপ্ন দেখি একদিন জাতীয় মঞ্চে নিজের নৈপুণ্য প্রদর্শন করে শ্রেষ্ঠত্ব অর্জন করে নিজের এলাকা ও আমার প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করবো। এজন্য সকলের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করি যেন আমার লক্ষ্যে পৌঁছাতে পারি।"

তার শ্রেণি শিক্ষক বলেন, সারিকা পড়ালেখায় যেমন ভালো, নৃত্যেও তেমনি পারদর্শী। তার প্রতিভা প্রতিষ্ঠানের সুনাম বয়ে এনেছে, এতে  শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক আনন্দিত।

প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আফরোজা খানম চৌধুরী বলেন, "সারিকা যদিও একটু চঞ্চল স্বভাবের মেয়ে, কিন্তু পড়ালেখায় খুব মেধাবী এবং নিয়মিত স্কুলে আসে। আমরা তার সফলতায় আনন্দিত ও গর্বিত। সে আরও অনেক দূর এগিয়ে যাক, আমরা সবাই তার জন্য দোয়া করি।"

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

পাঁচবিবির সারিকার স্বপ্ন জাতীয় মঞ্চে নাচতে চায়

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পিয়ারা ছাতিনালী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মোছাঃ সারিকা ইসলাম ক্লাসিক্যাল নৃত্যে ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। এবার ডাক পেয়েছে জয়পুরহাট জেলার হয়ে রাজশাহী বিভাগে। তার স্বপ্ন জাতীয় মঞ্চে নিজের নৈপুণ্য প্রদর্শন করা।

সারিকা উপজেলার আওলাই ইউনিয়নের বয়ড়া ছাতিনালী গ্রামের মোঃ মেরাজুল ইসলামের মেয়ে। বাবা-মা ও পরিবারের উৎসাহেই তার এতদূর আসা। সারিকা বলেন, বাবা-মা ও পরিবারের উৎসাহেই আমি এতদূর আসতে পেরেছি। আমি স্বপ্ন দেখি একদিন জাতীয় মঞ্চে নিজের নৈপুণ্য প্রদর্শন করে শ্রেষ্ঠত্ব অর্জন করে নিজের এলাকা ও আমার প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করবো। এজন্য সকলের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করি যেন আমার লক্ষ্যে পৌঁছাতে পারি।"

তার শ্রেণি শিক্ষক বলেন, সারিকা পড়ালেখায় যেমন ভালো, নৃত্যেও তেমনি পারদর্শী। তার প্রতিভা প্রতিষ্ঠানের সুনাম বয়ে এনেছে, এতে  শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক আনন্দিত।

প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আফরোজা খানম চৌধুরী বলেন, "সারিকা যদিও একটু চঞ্চল স্বভাবের মেয়ে, কিন্তু পড়ালেখায় খুব মেধাবী এবং নিয়মিত স্কুলে আসে। আমরা তার সফলতায় আনন্দিত ও গর্বিত। সে আরও অনেক দূর এগিয়ে যাক, আমরা সবাই তার জন্য দোয়া করি।"

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত