ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাটের পাঁচবিবিতে পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে পাঁচবিবি পৌর জামায়াতে ইসলামী।
শুক্রবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৭টায় পাঁচবিবি রেলস্টেশনের পূর্ব পাশের মোড়ে ঝাড়ু হাতে এ কর্মসূচির উদ্বোধন করেন জয়পুরহাট জেলা জামায়াতের আমীর ও জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য মোঃ ফজলুর রহমান সাঈদ।
কর্মসূচিতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সহকারী অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান এবং পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবু সুফিয়ান মুক্তার।
এ সময় আরও উপস্থিত ছিলেন,পাঁচবিবি পৌর জামায়াতের আমীর ও আয়মা রসূলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবুল বাশার, পৌরসভার মেয়র পদপ্রার্থী মোঃ জাহিদুর রহমান অসরু,পৌর জামায়াতের সেক্রেটারি গোলাম রব্বানী,সহকারী সেক্রেটারি ডাঃ মোঃ মোশারফ হোসেন, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ মশিউর রহমান, পৌর যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মোঃ শহিদুল ইসলাম মাসুমসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কর্মসূচির অংশ হিসেবে ডেঙ্গু প্রতিরোধে জনসাধারণের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। একই সঙ্গে আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে এডিস মশার বংশবিস্তার রোধে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
আয়োজকরা জানান, ডেঙ্গু প্রতিরোধে পাঁচবিবি পৌরসভার প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। এ কার্যক্রম সফল করতে সর্বস্তরের নাগরিকদের নিজ নিজ বাড়িঘর, আঙিনা, নালা-নর্দমা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান তাঁরা।
জনসচেতনতা, সম্মিলিত উদ্যোগ ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার মাধ্যমে ডেঙ্গুমুক্ত পৌরসভা গড়ে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন